মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা
প্রকাশিত:
10 MAR 2026 1:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ২০২৬-২৭ অর্থবর্ষে ভারত সরকার মৎস্য দপ্তরের জন্য ২,৫০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে, যা এযাবৎ কালের মধ্যে সর্বোচ্চ। ২০২৫-২৬ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ছিল যথাক্রমে ২,৪৬৫ কোটি এবং ২,৩৫২ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ১,৫৫৭.৭৪ লক্ষ টাকা। এর মধ্যে বরাদ্দ মিলেছে ৪৩১.৭৩ কোটি টাকা।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মৎস্যজীবী, ক্ষুদ্র মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে মাছ ধরার জন্য নতুন নৌকা ও জাল কেনা, তাঁদের জীবনজীবিকা ও পুষ্টিগত সহায়তা প্রদান করা। মৎস্য চাষীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটানোই এই প্রকল্পের লক্ষ্য।
লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রী শ্রী রাজীব
রঞ্জন সিং।
SC/MP/SKD
(রিলিজ আইডি: 2237722)
ভিজিটরের কাউন্টার : 11