PIB Headquarters
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬- বিকশিত ভারতের ভিত্তি হিসাবে নারী শক্তি
প্রকাশিত:
07 MAR 2026 10:03AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ মার্চ, ২০২৬
মূল বিষয়সমূহ
* আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ পালন করা হয়। ২০২৬ সালের মূল প্রতিপাদ্য - “অধিকার। ন্যায়বিচার। সকল নারী ও কন্যার জন্য কার্যকর পদক্ষেপ।”
* আন্তর্জাতিক “গিভ টু গেইন” অভিযানের মাধ্যমে লিঙ্গ সমতা অর্জনের ক্ষেত্রে সহযোগিতা ও উদারতার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে।
* ভারতের উন্নয়ন দৃষ্টিভঙ্গি “নারীদের জন্য উন্নয়ন” থেকে “নারী নেতৃত্বাধীন উন্নয়ন”-এ পরিণত হয়েছে, যেখানে নারীদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির চালিকাশক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
* ভারতের সংবিধান আইনের দৃষ্টিতে সমতা এবং সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের নিশ্চয়তা দিয়েছে, যার ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের সমান অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
* শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সরকারি উদ্যোগ নারীর ক্ষমতায়নের জন্য একটি শক্তিশালী পরিবেশ তৈরি করছে।
* স্বনির্ভর গোষ্ঠী, উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও উদ্যোগ গড়ে তোলার সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
সমষ্টিগত কণ্ঠ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি
পরিবর্তন খুব কম ক্ষেত্রেই হঠাৎ করে দৃশ্যমানভাবে আসে। অধিকাংশ সময় তা শুরু হয় নীরব দৃঢ়তা দিয়ে - পরিস্থিতির আরোপিত সীমাবদ্ধতা মেনে না নেওয়ার সংকল্প দিয়ে। নারীর অধিকার আন্দোলনের ইতিহাসও সেই পথেই গড়ে উঠেছে। কারখানার মেঝে থেকে শুরু করে সমাজের বৈঠক এবং জনসমাবেশ - বিভিন্ন জায়গায় নারীদের কণ্ঠ শুধু প্রতিবাদ নয়, আশার বার্তাও তুলে ধরেছে।
প্রতি বছর ৮ মার্চ পালিত আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার ও সমতার দীর্ঘ যাত্রার স্মারক হিসেবে বিবেচিত হয়।
কেন ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হয়
বিংশ শতকের শুরুতে উত্তর আমেরিকা ও ইউরোপের শ্রমিক আন্দোলন থেকে আন্তর্জাতিক নারী দিবসের সূচনা। ১৯৭৭ সালে রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে এই দিবসকে স্বীকৃতি দেয়।
১৯১৭ সালে রাশিয়ায় নারীরা “রুটি ও শান্তি”-র দাবিতে ধর্মঘট করেন। জুলিয়ান ক্যালেন্ডারের ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এই আন্দোলন আন্তর্জাতিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৮ মার্চের সঙ্গে মিলে যায়।
বর্তমানে বিশ্বের বহু দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি, নারীর অধিকার ও অংশগ্রহণের পক্ষে বিশ্বব্যাপী সমর্থন জোরদার করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
আজ আন্তর্জাতিক নারী দিবস অতীতের সংগ্রামের প্রতিফলন যেমন, তেমনি এটি একটি আহ্বানও - যাতে দেশ ও প্রতিষ্ঠানসমূহ প্রতীকী উদযাপনের সীমা অতিক্রম করে ন্যায়, সমতা ও নেতৃত্ব প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর প্রতিপাদ্য
রাষ্ট্রসংঘ ২০২৬ সালে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে “অধিকার। ন্যায়বিচার। সকল নারী ও কন্যার জন্য কার্যকর পদক্ষেপ" - এই প্রতিপাদ্য নিয়ে।
এই উপলক্ষে নারীর অধিকারকে শক্তিশালী করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী লিঙ্গ সমতা প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়েছে।
জাতিসংঘ ব্যবস্থার বিভিন্ন সংস্থা বিশ্বজুড়ে নানা কর্মসূচি ও আলোচনা আয়োজন করছে। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগেও নীতি নির্ধারক, বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়ে নারীর অধিকার ও অংশগ্রহণকে এগিয়ে নেওয়ার জন্য নীতি ও উদ্যোগ নিয়ে আলোচনা করছেন।
ভারতের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নারীশক্তি
ভারতের বিভিন্ন অঞ্চলে পরিবর্তনের সূচনা প্রায়শই এমন জায়গা থেকেই হয়, যা খুব কমই শিরোনামে আসে - একটি গ্রামের বৈঠকে যখন কোনো নারী প্রথমবার নিজের মত প্রকাশ করেন, একটি ছোট উদ্যোগ যখন রান্নাঘর থেকে বাজারে পৌঁছে যায়, অথবা কোনো শ্রেণীকক্ষে কোনো কন্যা যখন নিজের ভবিষ্যৎকে নতুনভাবে কল্পনা করে।
একটি একটি মুহূর্ত হয়তো সাধারণ মনে হতে পারে। কিন্তু এই সব মুহূর্ত একত্রে ভারতের উন্নয়নের কাহিনীতে একটি বড় পরিবর্তনের সূচনা করছে।
দীর্ঘ সময় ধরে নারীদের জন্য খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মৌলিক পরিষেবার সুযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রয়াস নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়ে তোলে।
আজ সেই ধারনা আরও বিস্তৃত হয়ে “নারী নেতৃত্বাধীন উন্নয়ন”-এ রূপ নিয়েছে। এতে নারীদের কেবল উপভোক্তা নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির চালিকাশক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
নয়াদিল্লিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কর্মসূচি
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে দেশব্যাপী উদযাপনের অংশ হিসেবে নয়াদিল্লিতে বিভিন্ন স্মারক কর্মসূচি আয়োজন করা হবে।
প্রধান কর্মসূচিগুলি নিম্নরূপ -
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬
৮ মার্চ ২০২৬ | নয়াদিল্লি
শক্তি ওয়াক - #SheLeadsBharat
পথ : কর্তব্য পথ (ইন্ডিয়া গেট থেকে বিজয় চক পর্যন্ত)
এই পদযাত্রায় সমাজ ও প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রের নারীরা অংশ নেবেন। নারী নেতৃত্বাধীন উন্নয়নের এক দশককে স্মরণ করে এই পদযাত্রা ভারতের নারীদের প্রতীকী অগ্রযাত্রা হিসেবে উদযাপিত হবে।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
স্থান : মানেকশ সেন্টার অডিটোরিয়াম
ভারতের রাষ্ট্রপতির উপস্থিতিতে এই অনুষ্ঠানে প্রশাসন, বিজ্ঞান, উদ্যোগ, নিরাপত্তা, শিল্পকলা এবং তৃণমূল নেতৃত্বের ক্ষেত্রের কৃতী নারীরা অংশ নেবেন। বিকশিত ভারত@২০৪৭ গঠনের দৃষ্টিভঙ্গিতে নারী শক্তির কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরা হবে।
অধিকার নিশ্চিতকরণ
জাতীয় মহিলা কমিশন
১৯৯২ সালের জানুয়ারিতে সরকার এই আইনসিদ্ধ সংস্থাটি গঠন করে। নারীদের জন্য সংবিধান ও আইনে প্রদত্ত সুরক্ষা সংক্রান্ত বিষয়সমূহ অধ্যয়ন ও পর্যবেক্ষণ করা, প্রয়োজন অনুযায়ী আইন সংশোধনের সুপারিশ করা ইত্যাদি এই সংস্থার মূল দায়িত্ব।
ভারতে লিঙ্গ সমতার প্রতিশ্রুতি সংবিধানগত কাঠামোর মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। সংবিধান আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করে এবং লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে।
১৯৯০-এর দশক থেকে ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায় - নারীদের কেবল সুরক্ষামূলক নীতির সুবিধাভোগী হিসাবে দেখার পরিবর্তে উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
লিঙ্গ সমতা সমর্থনকারী সাংবিধানিক রীতি
সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে লিঙ্গ সমতার নীতি অন্তর্ভুক্ত রয়েছে।
অনুচ্ছেদ ১৫ : ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে এবং নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুযোগ প্রদান করে।
অনুচ্ছেদ ১৬ : সরকারি চাকরিতে সমান সুযোগের নিশ্চয়তা প্রদান করে।
অনুচ্ছেদ ৩৯ : নারী ও পুরুষের জন্য সমান জীবিকা অর্জনের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেয়।
অনুচ্ছেদ ৪২ : মাতৃত্বকালীন সহায়তা এবং মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেয়।
অনুচ্ছেদ ২৪৩ : পঞ্চায়েত ও পৌর সংস্থায় সরাসরি নির্বাচিত আসনের এক-তৃতীয়াংশ নারীদের জন্য সংরক্ষিত।
ভারতীয় গণতন্ত্রে নারীর সমান কণ্ঠ
স্বাধীনতার সময় থেকেই ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার চালু করা হয়। ফলে প্রজাতন্ত্রের সূচনা থেকেই নারী ও পুরুষ সমান ভোটাধিকার পেয়েছেন।
যখন বহু দেশ তখনও নারীদের ভোটাধিকারের বিষয়ে বিতর্ক করছিল, তখন ভারতের সংবিধান নারীদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সমান অংশীদার হিসাবে স্বীকৃতি দেয়।
উপসংহার
ভারতে নারী নেতৃত্বাধীন উন্নয়নের কাহিনী দেশের অসংখ্য নারীর দৈনন্দিন সাফল্যের মধ্যেই প্রতিফলিত হয়। স্বনির্ভর গোষ্ঠী পরিচালনা, উদ্যোগ গড়ে তোলা, নতুন প্রযুক্তি গ্রহণ এবং স্থানীয় প্রশাসনে অংশগ্রহণ - এই সমস্ত ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এই অগ্রযাত্রা ভারতের উন্নয়নের পরিসরে একটি বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন। ভারত উন্নয়নের পথে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎ গঠনে নারীদের ভূমিকা ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তথ্যসূত্র
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150216®=3&lang=2
https://www.pmuy.gov.in/index.aspx
Factsheet Details:
https://www.ncw.gov.in/publications/women-centric-schemes-by-different-ministries-of-government-of-india-goi/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212747®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224413®=3&lang=1
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.mospi.gov.in/sites/default/files/reports_and_publication/statistical_publication/Women_Men/mw24/CompetePublication_WM2024.pdf&ved=2ahUKEwiEm6eZ4PiSAxWNzzgGHd8GFFsQFnoECBwQAQ&usg=AOvVaw1lAW-MvaorEWlxPV8CllFk
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://dge.gov.in/dge/sites/default/files/2023-05/Female_Labour_Utilization_in_India_April_2023_final__1_-pages-1-2-merged__1_.pdf&ved=2ahUKEwiEm6eZ4PiSAxWNzzgGHd8GFFsQFnoECBsQAQ&usg=AOvVaw0MQe7HiDC_bkmGSzao8qKl
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160547®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220140®=3&lang=2
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://dge.gov.in/dge/sites/default/files/2026-01/1365_e.pdf&ved=2ahUKEwimgpTBrICTAxVjXWwGHWliJ-EQFnoECBgQAQ&usg=AOvVaw1g5i6K5OCe10zgRTHDd5lp
https://www.facebook.com/unwomenindia/posts/india-has-recorded-its-highest-ever-gender-budget-allocation-in-fy26-with-937-of/1339258624889378/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178389®=3&lang=2
Click here to see PDF
SSS/AS....
(রিলিজ আইডি: 2236502)
ভিজিটরের কাউন্টার : 16