ভারতের প্রতিযোগিতা কমিশন
azadi ka amrit mahotsav

জেনারেলি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী এবং জেনারেলি সেন্ট্রাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী’তে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাড়তি শেয়ার গ্রহণে অনুমোদন সিসিআই – এর

প্রকাশিত: 05 MAR 2026 10:47AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ মার্চ, ২০২৬ 

 

জেনারেলি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী এবং জেনারেলি সেন্ট্রাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী’তে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাড়তি শেয়ার গ্রহণে অনুমোদন দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই)। 
প্রস্তাবিত এই যৌথ অনুমোদনের অর্থ জেনারেলি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী অফ ইন্ডিয়া (জিসিআইসিএল) – এর অতিরিক্ত ১.০৯ শতাংশ এবং জেনারেলি সেন্ট্রাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড (জিসিএলআইসিএল) – এর অতিরিক্ত ০.৮২ শতাংশ শেয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র হাতে আসবে। 
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতে ব্যাঙ্কিং পরিষেবা প্রদানে যুক্ত। নগদ গ্রহণ, ঋণ প্রদান এবং সম্মিলিত আর্থিক পরিষেবা প্রদান করে এই ব্যাঙ্ক।
জিসিআইসিএল এবং জিসিএলআইসিএল ভারতে বীমা পণ্য পরিষেবা প্রদানের কাজে যুক্ত। জিসিআইসিএল সাধারণ বীমা পরিষেবা প্রদান করে। অন্যদিকে, জিসিএলআইসিএল জীবন বীমা পরিষেবা প্রদান করে থাকে। 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2235478) ভিজিটরের কাউন্টার : 27
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali-TR , Tamil