উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
হোলি প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ
প্রকাশিত:
03 MAR 2026 4:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ মার্চ, ২০২৬
হোলির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা। তিনি তাঁর বার্তায় বলেছেন, রঙের এই উৎসব আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, সৌভ্রাতৃত্বের অভিব্যক্তি। হোলি আমাদের মনে করায় যে যত প্রতিকূলতাই আসুক না কেন, প্রেম, বিশ্বাস এবং ইতিবাচক মনোভাব সব অন্ধকার দূর করতে পারে। যখন আমরা একে অন্যকে রঞ্জিত করি, তখন যাবতীয় বৈষম্যের ভেদ মুছে যায় – যা আমাদের সবচেয়ে বড় শক্তি।
লোকসভার অধ্যক্ষ বলেছেন, আমাদের দেশ বৈচিত্র্যে পূর্ণ কিন্তু হোলি আমাদের সকলকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। রঙের এই উৎসব উপলক্ষে মৈত্রী এবং সম্প্রীতির বর্ণে আমাদের সমাজকে রাঙিয়ে তোলার শপথ নেওয়া যাক। যিনি একাকী রয়েছেন, তাঁর সঙ্গেও আনন্দ ভাগ করে নিতে চাই আমরা।
SC/AC/DM
(রিলিজ আইডি: 2235139)
ভিজিটরের কাউন্টার : 4