মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মৎস্য চাষ এবং জলজ উদ্ভিদের ক্ষেত্রে ভারত-ইজরায়েল ঐতিহাসিক সমঝোতা পত্র স্বাক্ষরিত
প্রকাশিত:
27 FEB 2026 4:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ইজরায়েল সফরে মৎস্যচাষ এবং জলজ উদ্ভিদ ক্ষেত্রে ইজরায়েলের সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইজরায়েলের কৃষি এবং খাদ্য সুরক্ষা মন্ত্রী আভি দিখতার এই সমঝোতা পত্রে স্বাক্ষর করেন।
এই সমঝোতা পত্র ভারতের মৎস্যচাষ এবং জলজ উদ্ভিদের ক্ষেত্রে প্রযুক্তি নিবিড় স্থিতিস্থাপক ব্যবস্থাপনাকে শক্তিশালী করবে। তার পাশাপাশি নীল অর্থনীতির প্রসার এবং উপকূলবর্তী এলাকায় বসবাসকারী এবং মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনধারণের উন্নতিসাধন ঘটাবে। এই সমঝোতাপত্রের ফলে নতুন ইন্দো-ইজরায়েল সেন্টার্স অফ এক্সিলেন্স (সিওইএস) স্থাপনে পেশাদারী সহযোগিতার প্রসার এবং কারিগরী সহযোগিতা বৃদ্ধি পাবে। উভয় পক্ষ গঠনমূলক কর্মসূচি গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণ, দু-দেশ সফর, আধিকারিক, উদ্যোগপতি এবং অংশীদারদের মধ্যে সহযোগিতা সম্পর্ক বিনিময়ের ওপরে জোর দিয়েছে। সেইসঙ্গে জলের প্রাদুর্ভাব রয়েছে এমন জায়গায় উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে চাষবাষের উন্নতি বিধান করা হবে। এব্যাপারে একটি কর্মী গোষ্ঠীও গঠিত হবে।
মৎস্যচাষ এবং জলজ উদ্ভিদ চাষের ক্ষেত্রে পারস্পরিক দায়বদ্ধতাবশত এই ঐতিহাসিক সমঝোতাপত্র জলবায়ু সহায়ক, চাষবাষে উন্নত প্রযুক্তির ব্যবহার এক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবে। ২০২৬-র জানুয়ারি মাসে ইচ্ছাপত্র সংক্রান্ত ঘোষণাপত্রকে উভয়পক্ষই স্বাগত জানান। জয়েন্ট সেন্টার্স অফ এক্সিলেন্স স্থাপনের মধ্যে দিয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও সংকল্প নেওয়া হয়েছে।
SC / AB /AG
(রিলিজ আইডি: 2233703)
ভিজিটরের কাউন্টার : 21