PIB Headquarters
ভারত — যেখানে এআই বিশ্ব একত্রিত হয়েছে
প্রকাশিত:
20 FEB 2026 7:04PM by PIB Kolkata
২০ ফেব্রুয়ারি, ২০২৬
ভূমিকা
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ বিশ্বজুড়ে সরকার, শিল্প, গবেষণা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের একত্রিত করেছে। ১৩টি দেশের প্যাভিলিয়ন বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেছে। ব্যাপক আগ্রহের কারণে এক্সপো জনসাধারণের জন্যও উন্মুক্ত করা হয়, যা সহযোগিতার পরিবেশকে আরও বিস্তৃত করে।
ভারতের এআই দর্শন
“সর্বজন হিতায়, সর্বজন সুখায়”—এই নীতির ভিত্তিতে ভারতের এআই দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, যেখানে প্রযুক্তিকে মানবকল্যাণের হাতিয়ার হিসেবে দেখা হয়। দেশের বৈচিত্র্য, গণতান্ত্রিক কাঠামো এবং বৃহৎ জনসংখ্যাকে বিশ্বব্যাপী প্রয়োগযোগ্য সমাধান তৈরির শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
ডিজিটাল জন-পরিকাঠামো
বিভিন্ন দেশের প্যাভিলিয়নে তাদের প্রযুক্তিগত দক্ষতা ও উৎকর্ষতা প্রদর্শিত হয়েছে। ফ্রান্স ভারতের ডিজিটাল পরিচয়, পেমেন্ট ব্যবস্থা ও ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসা করেছে—যা সম্মিলিতভাবে ‘ইন্ডিয়া স্ট্যাক’ নামে পরিচিত। ভারতের পাশাপাশি, এস্তোনিয়া ডিজিটাল শাসনব্যবস্থা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেছে।
দায়িত্বশীল এআই নিয়ে আন্তর্জাতিক মতামত
স্লোভাকিয়া, ফিনল্যান্ড ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা বাস্তব ফলাফল, যৌথ নীতি এবং রাজনৈতিক অঙ্গীকারের ওপর জোর দেন। উদ্ভাবন ও বিশ্বাসের ভারসাম্য বজায় রাখতে বহুপাক্ষিক সহযোগিতাকে অপরিহার্য হিসেবে বিবেচনা করা হয়েছে।
সহযোগিতার সাতটি বিষয়ভিত্তিক চক্র
এক্সপোটি সাতটি প্রধান ক্ষেত্রে সংগঠিত—মানবসম্পদ, সামাজিক অন্তর্ভুক্তি, নিরাপদ এআই ব্যবস্থাপনা, স্থিতিশীলতা ও উদ্ভাবন, বিজ্ঞান, সম্পদের গণতন্ত্রীকরণ এবং অর্থনৈতিক ও সামাজিক কল্যাণে এআই। এগুলি মানুষ, পৃথিবী ও অগ্রগতির বৃহত্তর ধারণাকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দিয়েছে।
জ্বালানি ও দীর্ঘমেয়াদী উন্নয়নে এআই
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স প্যাভিলিয়নে এআই-ভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা প্রদর্শিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভূ-স্থানিক তথ্য ব্যবহার করে বিদ্যুৎ গ্রিডের দক্ষতা বাড়ানোর উদাহরণ তুলে ধরা হয়েছে।
বহুপক্ষীয় অংশগ্রহণ
প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলি একত্রে একটি বৃহৎ সহযোগিতামূলক পরিবেশ তৈরি করেছে। সামিটটি কেবল প্রদর্শনী নয়, বরং আন্তর্জাতিক স্তরে এআই শাসন ও বাস্তবায়নের কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে।
সহযোগিতা ও জনসংযোগ
প্যাভিলিয়নগুলি তথ্য বিনিময়, নীতি নির্ধারণ ও যৌথ উদ্ভাবনের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের অন্তর্ভুক্তিকরন এবং জনসাধারণের অংশগ্রহণ এআই সম্পর্কে সচেতনতা ও বিশ্বাস বাড়িয়েছে।
উপসংহার
এই শিখর সম্মেলন ভারতকে এআই ক্ষেত্রে একটি নেতৃত্বদানকারী দেশ হিসেবে তুলে ধরেছে, যে দেশ শক্তিশালী ডিজিটাল ভিত্তির ওপর দাঁড়িয়ে আন্তর্জাতিক সহযোগিতায় বিশ্বাসী। ভারত এখন আর শুধু প্রযুক্তির বাজার নয়; বরং দায়িত্বশীল ও ভবিষ্যৎ-প্রস্তুত কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের এক সক্রিয় অংশীদার।
তথ্যসূত্র
Click here to see pdf
******
SSS/PK/20.2.26
(রিলিজ আইডি: 2232688)
ভিজিটরের কাউন্টার : 6