PIB Headquarters
azadi ka amrit mahotsav

সর্বম এআই: ‘মেড-ইন-ইন্ডিয়া’ কৃত্রিম বুদ্ধিমত্তা

জনকল্যাণে ভারত গড়ে তুলেছে বহুভাষিক এআই ব্যবস্থা

প্রকাশিত: 21 FEB 2026 2:49PM by PIB Kolkata

২১ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

* আন্তর্জাতিক স্তরে ডিজিটাল শক্তি হিসেবে ভারতের আগামী এখন নির্ভর করছে দেশীয়, অন্তর্ভুক্তিমূলক এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর।

* সর্বম এআই ভারতীয় ভাষায় প্রশিক্ষিত এক এআই মডেল তৈরি করছে, যাতে প্রযুক্তিকে আরো প্রাসঙ্গিক করে তোলার পাশাপাশি, সবার কাছে পৌঁছনো যায়।

* এই উদ্যোগ প্রযুক্তিগত স্বনির্ভরতা জোরদার করছে, বিদেশি এআই-এর ওপর নির্ভরতা কমাচ্ছে এবং  দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

* সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত   অংশীদারিত্বের মাধ্যমে বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক ক্ষেত্রে এআই-এর প্রয়োগ সম্ভবপর হয়েছে।

ডিজিটাল ভারতের প্রয়োজনে "মেড-ইন-ইন্ডিয়া" এআই

ডিজিটাল ক্ষেত্রে ভারতের অগ্রগতিকে চলমান রাখতে স্থানীয় ভাষা, তথ্য ও প্রেক্ষাপটে প্রশিক্ষিত দেশীয় এআই অপরিহার্য। সর্বম এআই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম তৈরি করছে, যা প্রশাসন, শিল্পক্ষেত্র ও জনসেবায় ব্যবহার করা হচ্ছে। এটি বহুভাষিক এবং বিদেশি পরিকাঠামোর ওপর নির্ভরতার মতো প্রতিবন্ধকতাগুলি দূর করতে সহায়তা করছে।

দেশীয় এআই মডেলের মাধ্যমে ডিজিটাল স্বনির্ভরতা

প্রযুক্তিগত সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দেশীয় এআই প্রযুক্তির উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। IndiaAI Mission-এর অধীনে ₹২৪৬.৭২ কোটি টাকার সহায়তায় নির্মিত সর্বম এআই ভারতীয় ভাষাভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ ও স্পীচ মডেল তৈরি করছে, যা নাগরিকমুখী পরিষেবায় ব্যবহৃত হবে এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাবে।

মৌলিক মডেল ও সক্ষমতা

ভারতের ভাষাগত বৈচিত্র্য মোকাবিলায় সর্বম এআই কয়েকটি গুরুত্বপূর্ণ মডেল তৈরি করেছে—

Bulbul (টেক্সট-টু-স্পিচ): এর মাধ্যমে ১১টি ভারতীয় ভাষায় এবং বিভিন্ন কণ্ঠে অনুবাদ সম্ভবপর হয়েছে।

Saaras (স্পিচ-টু-টেক্সট): এই মডেল ২২টি নির্ধারিত ভাষা এবং মিশ্র ভাষার কথোপকথন শনাক্ত করতে সক্ষম।

Vision (নথিপত্র বিশ্লেষণ): এই মডেল বহুভাষিক  এবং বিভিন্ন লিপি ও হাতের লেখা বিশ্লেষণ করতে পারে।

এই প্রযুক্তিগুলি বৃহত্তর জনগোষ্ঠীর জন্য ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তুলছে।

সর্বম এআই: একটি পূর্ণাঙ্গ এআই ইকোসিস্টেম

সর্বম এআই পরিকাঠামো থেকে অ্যাপ্লিকেশন পর্যন্ত একটি সম্পূর্ণ এআই ব্যবস্থা গড়ে তুলেছে, যা সরকার,  শিল্পক্ষেত্র, ডেভেলপার এবং কনটেন্ট নির্মাতাদের জন্য   সহায়ক হতে চলেছে। এর মধ্যে রয়েছে কথোপকথনভিত্তিক এআই ব্যবস্থাপনা, এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম, বহুভাষিক কনটেন্ট টুল এবং তাৎক্ষণিক ব্যবহারের জন্য এজ এআই (Edge AI)—যা জাতীয় ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে।

জনসেবায় কৌশলগত অংশীদারিত্ব

সর্বম এআই বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সহযোগিতায় এআই-ভিত্তিক পরিষেবা সম্প্রসারণ করছে, যেমন—

UIDAI: আধার পরিষেবায় ভয়েস ইন্টারফেস, জালিয়াতি চিহ্নিতকরণ ও বহুভাষিক সহায়তা প্রদান করছে।

সর্বম এআই ও ওড়িশা  সরকারের যৌথ উদ্যোগে জাতীয় পর্যায়ের কম্পিউটিং শক্তি বৃদ্ধির জন্য ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এআই কেন্দ্র স্থাপন করতে চলেছে।

তামিলনাড়ু সরকার ও আইআইটি চেন্নাই বৃহৎ ডেটা সেন্টারসহ “ডিজিটাল সঙ্গম” নামে সার্বভৌম এআই গবেষণা পার্ক প্রতিষ্ঠা করতে চলেছে।

এই উদ্যোগগুলি দেশীয় এআই পরিকাঠামোর বৃহত্তর পরিসরে প্রয়োগ সুনিশ্চিত করেছে।

উপসংহার

IndiaAI Mission-এর অধীনে সর্বম এআই ভারতের দেশীয় এআই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বহুভাষিক মৌলিক মডেল তৈরি এবং জনসেবা, গবেষণা ও শিল্পক্ষেত্রে তা প্রয়োগের মাধ্যমে এটি ডিজিটাল স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক প্রবেশাধিকার এবং  আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের অবস্থানকে শক্তিশালী করেছে।

তথ্যসূত্র

Sarvam AI

Ministry of Electronics and Information Technology

PIB Headquarters:

Click here to see pdf 

 

***

SSS/PK/21.2.26


(রিলিজ আইডি: 2231681) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Gujarati