প্রধানমন্ত্রীরদপ্তর
ইন্ডিয়া এআই সামিট ২০২৬-এ সাইন ল্যাঙ্গুয়েজে তাৎক্ষণিক অনুবাদ সহ এআই-নিয়ন্ত্রিত ব্যবস্থার নানা সুবিধার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
19 FEB 2026 6:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইন্ডিয়া এআই সামিট ২০২৬-এ বক্তব্য রাখতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভারতের নিরলস সঙ্কল্পের কথা তুলে ধরেন।
এক্স-এ এক পোস্টে শ্রী মোদী লিখেছেন :
“এআই সামিটে এআই-এর ব্যবহারের মাধ্যমে আমার ভাষণের সাইন ল্যাঙ্গুয়েজে তাৎক্ষণিক অনুবাদ করা হয়েছে। এটি এআই-এর ক্ষেত্রে আমাদের অন্তর্ভুক্তিমূলক ভূমিকার বার্তা দিচ্ছে। প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করে যাব এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কাছে একে সহজলভ্য করে তুলব।”
SC/MP/DM
(রিলিজ আইডি: 2230677)
ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam