PIB Headquarters
azadi ka amrit mahotsav

মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় ভারতের সশস্ত্র বাহিনী

প্রকাশিত: 15 FEB 2026 11:32AM by PIB Kolkata

১৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

* ভারতের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা, চিকিৎসা এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

* ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামি ভারতের HADR কাঠামোর জন্য ছিল একটি যুগান্তকারী ঘটনা। এই বিপর্যয়ের ব্যাপ্তি ও তীব্রতা মোকাবিলায় সেনা, নৌ ও বায়ুসেনা সমন্বিতভাবে এগিয়ে এসেছিল।

* কোভিড-১৯ অতিমারীর সময় অপারেশন সমুদ্র সেতুর অধীনে ৫৫ দিনে সমুদ্রপথে ৩,৯৯২ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

* ২০২৫ সালে ভারতীয় সেনাবাহিনী ১০টি রাজ্যের ৮০ টিরও বেশি স্থানে ১৪১টি কলাম মোতায়েন করে ২৮,২৯৩ জন নাগরিককে উদ্ধার করার পাশাপাশি ৭,৩১৮ জনকে চিকিৎসা সহায়তা দেয় এবং ২,৬১৭   জনের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়।

* মার্চ ২০২৫-এ অপারেশন ব্রহ্মার অধীনে মায়ানমারে স্থাপিত ৬০ শয্যার ফিল্ড হাসপাতাল দুই সপ্তাহে ২,৫০০-এর বেশি ভূমিকম্পে আহতকে চিকিৎসা দেয়; ছয়টি বিমান ও পাঁচটি নৌজাহাজ ৭৫০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়।

* ২০২৫ সালের ঘূর্ণিঝড় দিতওয়াহের পর শ্রীলঙ্কায় অপারেশন সাগর বন্ধু পরিচালিত হয়। বস্তুত, ২,৫০০-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়, ১,০৫৮ টন ত্রাণ পৌঁছে দেওয়া হয় এবং ভারতীয় বায়ুসেনা বিদেশি নাগরিক-সহ ২৬৪ জনকে উদ্ধার করে।

ভূমিকা

মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা (HADR) ভারতের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সশস্ত্র বাহিনী তাদের সংগঠিত কাঠামো,  ক্ষিপ্রতা এবং কঠিন পরিস্থিতিতে কাজ করার দক্ষতার কারণে বড় দুর্যোগে দেশের ভেতরে ও বিদেশে উভয় ক্ষেত্রেই সকলের আগে এগিয়ে আসে।

উৎপত্তি, নীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামো

নীতিগত কাঠামো

আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের HADR কার্যক্রম  মাননীয় প্রধানমন্ত্রীর 10-point agenda on Disaster Risk 
reduction এবং NDMA-র আন্তর্জাতিক নির্দেশিকার দ্বারা পরিচালিত হয়, যেখানে সার্বভৌমত্ব, মানবিক আইন ও স্বচ্ছতার ওপর জোর দেওয়া হয়েছে। দেশে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ অনুসারে জাতীয়, রাজ্য ও জেলা স্তরে বহুস্তরীয় কাঠামো কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ

বিদেশে পররাষ্ট্র মন্ত্রক এবং দেশে স্বরাষ্ট্র মন্ত্রক, NDMA ও NDRF, স্বাস্থ্য মন্ত্রক এবং প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত সদর দপ্তর একযোগে কাজ করে—যা একটি সমন্বিত সরকারি প্রতিক্রিয়া সুনিশ্চিত করে।

HADR-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা

সেনাবাহিনী উদ্ধার, চিকিৎসা শিবির, পরিকাঠামোগুলির সুরক্ষা ও ত্রাণ বিতরণে কাজ করে; নৌবাহিনী সমুদ্রপথে উদ্ধার ও সহায়তা প্রদান করে; বায়ুসেনা বিমানযোগে সরবরাহ ও উদ্ধার কার্য পরিচালনা করে; উপকূলরক্ষী বাহিনী উপকূলীয় এলাকায় সহায়তা প্রদান করে।

দেশের অভ্যন্তরে মানবিক কার্যক্রম

ভারত মহাসাগরীয় সুনামি (২০০৪)

এই বিপর্যয় ভারতের দুর্যোগ প্রতিক্রিয়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বিপুল সংখ্যক সেনা, জাহাজ ও বিমান মোতায়েন করে ব্যাপক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালিত হয় এবং প্রতিবেশী দেশগুলিকেও সহায়তা প্রদান করা হয়।

দেশের অভ্যন্তরের দুর্যোগ মোকাবিলা (২০১৩–২০২৫)

উত্তরাখণ্ড বন্যা, জম্মু-কাশ্মীর বন্যা, কেরল বন্যা, ঘূর্ণিঝড় ফণী ও আমফান, সিকিমে গ্লেসিয়াল লেক বিস্ফোরণ, NHIDCL-এর সুড়ঙ্গ ধস, চেন্নাই বন্যা এবং সাম্প্রতিক বন্যা-ভূমিধস—সর্বক্ষেত্রেই সশস্ত্র বাহিনী উদ্ধার, চিকিৎসা ও  পরিকাঠামো পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আন্তর্জাতিক মানবিক ও উদ্ধার অভিযান

অপারেশন মৈত্রী (নেপাল, ২০১৫): ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

অপারেশন দেবী শক্তি (আফগানিস্তান, ২০২১): সংকটের সময় ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া হয়।

মিশন সাগর: কোভিডকালে ভারত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

অপারেশন সমুদ্র সেতু (২০২০): সমুদ্রপথে  নাগরিকদের ফিরিয়ে আনা হয়।

অপারেশন গঙ্গা (ইউক্রেন, ২০২২): যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয়দের সরিয়ে নেওয়া হয়।

অপারেশন দোস্ত (তুরস্ক-সিরিয়া, ২০২৩): ভূমিকম্পের পর ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

অপারেশন কাবেরী (সুদান, ২০২৩): সংঘাতপূর্ণ এলাকা থেকে নাগরিকদের ফিরিয়ে আনা হয়।

অপারেশন ব্রহ্মা (মায়ানমার, ২০২৫): ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বৃহৎভাবে সহায়তা প্রদান করা হয়।

অপারেশন সাগর বন্ধু (শ্রীলঙ্কা, ২০২৫): ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার ও ত্রাণ প্রদান করা হয়।

সাম্প্রতিক প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি

সমন্বিত প্রস্তুতি

প্রশাসন, সশস্ত্র বাহিনী ও দুর্যোগ সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে, যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

প্রধান প্রধান মহড়া

এক্সারসাইজ সমন্বয় (২০২২) — বায়ুসেনার নেতৃত্বে

এক্সারসাইজ চক্রবাত (২০২৩) — নৌবাহিনীর নেতৃত্বে

এক্সারসাইজ সংযুক্ত বিমোচন (২০২৪) — সেনাবাহিনীর নেতৃত্বে

এক্সারসাইজ টাইগার ট্রায়াম্ফ (২০২৫) — ভারত-মার্কিন যৌথ মহড়া

উপসংহার

ভারতের HADR কাঠামো মানবিক মূল্যবোধ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। দ্রুত পদক্ষেপ গ্রহণ ও সমন্বিত প্রতিক্রিয়ার মাধ্যমে ভারত একটি নির্ভরযোগ্য মানবিক সহায়তাকারী এবং আঞ্চলিক নিরাপত্তা অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। “ Neighbourhood First” নীতি ও “বসুধৈব কুটুম্বকম্”-এর দর্শন ভারতের প্রধান চালিকাশক্তি।

 

তথ্যসূত্র

Ministry of Defence (MoD)

Press Information Bureau

Ministry of External Affairs https://www.mea.gov.in/press-releases.htm?dtl/39421/Operation_Brahma__Support_to_Myanmar_continues_April_16_2025

· https://www.mea.gov.in/distinguished-lectures-detail.htm?492&utm

· https://www.hcicolombo.gov.in/section/press-releases/2under-operation-sagar-bandhu-1000-tonnes-of-relief-material-fromtamil-nadu-arrives-in-sri-lanka

· https://www.mea.gov.in/rajya-sabha.htm?dtl%2F39214%2FQUESTION+NO2324+RELIEF+AND+MEDICAL+ASSISTANCE+TO+OTHER+NATIONS

 

High Commission of India, Colombo, Sri Lanka

National Disaster Management Authority/National Disaster Response Force/National Institute of Disaster Management

· https://ndma.gov.in/Governance/Guidelines

Indian Army

All India Radio

 

Commerce Ministry

 

Department Of Atomic Energy

 

English PDF

***

SSS/PK/15.2.26


(রিলিজ আইডি: 2229094) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati