PIB Headquarters
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬

প্রকাশিত: 16 FEB 2026 7:28PM by PIB Kolkata

১৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

* এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ অংশ নিতে নয়াদিল্লিতে ২০-এর বেশি রাষ্ট্রপ্রধান, ৬০ জন মন্ত্রী এবং ৫০০-এর বেশি আন্তর্জাতিক এআই বিশেষজ্ঞ সমবেত হয়েছেন।

* সামিটটি তিনটি ‘সূত্র’—মানুষ, পৃথিবী ও অগ্রগতির ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হচ্ছে।

* ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপোতে ৩০টি দেশের ৩০০-এর বেশি প্রদর্শক এবং ১০-এর বেশি বিষয়ভিত্তিক প্যাভিলিয়ন থাকার সম্ভাবনা রয়েছে।

*উল্লিখিত সংখ্যাগুলি সম্ভাব্য এবং পরিবর্তনশীল।

ভূমিকা

এই সামিটটি গ্লোবাল সাউথের দেশগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ এআই সম্মেলন, যার উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এতে বিশ্বনেতা, নীতিনির্ধারক,  শিল্পপতি ও শিক্ষাবিদরা অংশ নিয়ে দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক এআই উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা করছেন, যা IndiaAI Mission ও Digital India কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ভারতে এআই-এর গুরুত্ব

এআইকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শাসনব্যবস্থার দক্ষতা এবং জীবনমান উন্নয়নের এক রূপান্তরমূলক শক্তি হিসেবে দেখা হচ্ছে। এর প্রয়োগ স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, অর্থনীতি এবং জনসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।

স্বাস্থ্যখাতে এআই

এআই রোগ নির্ণয়, পূর্বাভাস, টেলিমেডিসিন এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিষেবাকে উন্নত করে, বিশেষত গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক হয়েছে।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি

আবহাওয়া পূর্বাভাস, পোকামাকড় নিয়ন্ত্রণ, নির্ভুল কৃষিকৌশল নির্ধারণ এবং বাজারের তথ্যের সাহায্যে উৎপাদনশীলতা ও কৃষকের আয় বৃদ্ধি করতে এআই ব্যবহার করা হচ্ছে।

শিক্ষা

এআই ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি, ভাষাগত প্রতিবন্ধকতা দূরীকরণ এবং অভিযোজিত শিক্ষার সুযোগ তৈরি করতে সহায়ক হয়েছে।

অর্থ ও বাণিজ্য

এআই আর্থিক অন্তর্ভুক্তি বাড়ায়, জালিয়াতি শনাক্ত করে, ঋণপ্রাপ্তি সহজ করে এবং গ্রাহক পরিষেবা উন্নত করে।

প্রশাসন ও জনসেবা

এআই প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা, স্মার্ট সিটি ব্যবস্থাপনা এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধিতে সহায়তা করে।

তিন সূত্র ও সাত চক্র: ভিত্তিগত কাঠামো

তিন সূত্র

মানুষ, পৃথিবী ও অগ্রগতি—এই তিনটি মূল নীতির ওপর শীর্ষসম্মেলন আয়োজন করা হয়েছে, যাতে এআইকে মানবকল্যাণ ও সুস্থায়ী উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।

সাত চক্র

১. মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা
২. সামাজিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন
৩. নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই
৪. স্থিতিশীলতা, উদ্ভাবন ও দক্ষতা
৫. বিজ্ঞান ও গবেষণা
৬. এআই সম্পদের গণতন্ত্রীকরণ
৭. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণে এআই

সামিটের এআই-সম্পর্কিত কার্যক্রম

প্রাক-সামিট কার্যক্রম

দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে কর্মসূচির ভিত্তি তৈরি করা হয়েছে।

আঞ্চলিক সম্মেলন

বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রয়োজন ও সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে।

মূল সম্মেলন

সাতটি চক্রভিত্তিক আলোচনায় আন্তর্জাতিক স্তরে ৭০০-এর বেশি প্রস্তাব জমা পড়েছে।

এআই সংকলন

বিভিন্ন ক্ষেত্রে এআই-এর বাস্তব প্রয়োগের উদ্দেশ্যে এই তথ্যভান্ডার গড়ে তোলা হয়েছে।

প্রধান অনুষ্ঠানসমূহ এবং এর উদ্দেশ্য

AI for ALL — বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগযোগ্য সমাধান প্রদান

AI by HER — নারীনেতৃত্বাধীন  উদ্ভাবনকে উৎসাহিত করা

YUVAi — যুবকদের জন্য উদ্ভাবনমূলক প্রতিযোগিতার আয়োজন

গবেষণা সভা — শিক্ষা-কেন্দ্রিক অংশগ্রহণ সুনিশ্চিত করা 

AI Impact Expo — বৃহৎ  প্রদর্শনীর আয়োজন করা

India AI Tinkerpreneur — স্কুল শিক্ষার্থীদের জন্য উদ্যোক্তা কর্মসূচি

কর্মসূচির সময়সূচি

১৬–২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বহুদিবসীয় এই সম্মেলনে বক্তৃতা, প্যানেল আলোচনা, প্রদর্শনী, সিইও বা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বৈঠক এবং আন্তর্জাতিক পরিষদের সভা অনুষ্ঠিত  হতে চলেছে।

প্রাতিষ্ঠানিক কাঠামো ও দায়িত্বসমূহ

MeitY — নীতি নির্ধারণ ও সমন্বয় সাধন

IndiaAI Mission — এআই উন্নয়নের মূল কৌশল নির্ধারণ

STPI — স্টার্টআপে সহায়তা প্রদান ও শিল্পক্ষেত্রের সঙ্গে সংযোগ স্থাপন

Digital India — ডিজিটাল পরিকাঠামোর ভিত্তি নির্মাণ

প্রত্যাশিত ফলাফল

এই শীর্ষ সম্মেলন নীতিগত সমন্বয়, দক্ষতা উন্নয়ন, নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে দায়িত্বশীল এআই ব্যবহারের জন্য কার্যকর রূপরেখা প্রদান করতে সক্ষম হবে।

উপসংহার

এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬
দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক এআই উন্নয়নের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতকে তুলে ধরতে চলেছে। নীতি, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে উন্নয়নমুখী কর্মকাণ্ডে এআই-এর প্রয়োগকে উৎসাহিত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

তথ্যসূত্র

India-AI Impact Summit 2026

*******

 

SSS/PK/16.2.26


(রিলিজ আইডি: 2229052) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati