PIB Headquarters
কৃত্রিম বুদ্ধিমত্তা: ভারতের অগ্রগতি, সক্ষমতা ও আন্তর্জাতিক নেতৃত্বে নতুন চালিকাশক্তি
প্রকাশিত:
12 FEB 2026 1:38PM by PIB Kolkata
১২ ফেব্রুয়ারি, ২০২৬
মূল বিষয়সমূহ
ভারত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের গ্লোবাল AI ভাইব্র্যান্সি র্যাঙ্কিং-এ তৃতীয় স্থান অর্জন করেছে।
ডেটা পরিকাঠামো, উদ্যোক্তা বান্ধব পরিবেশ এবং জনবল AI-এর ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের প্রধান সহায়ক।
ভারতে AI দক্ষতামূলক পেশাগুলিতে প্রবেশের হার আন্তর্জাতিক গড়ের তুলনায় ২.৫ গুণ বেশি (স্ট্যানফোর্ড গ্লোবাল AI ইনডেক্স রিপোর্ট)।
৮৭% সংস্থা সক্রিয়ভাবে AI l ব্যবহার করছে (ন্যাসকম AI অ্যাডপশন ইনডেক্স)।
AI: অগ্রগতির চালিকাশক্তি
AI ভারতের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। অ্যাপ্লিকেশন, মডেল, চিপ, পরিকাঠামো ও শক্তি—সবক্ষেত্রে ভারত আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব দিতে প্রস্তুত। আন্তর্জাতিক ক্ষেত্রে AI বাজার ২০২০ সালের ১০৩.৬ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে ২৮৮.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে; ভারতে একই সময়ে এই বাজার ২.৯৭ বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৭.৬৩ বিলিয়নে পৌঁছেছে এবং ২০৩২ সালের মধ্যে ১৩১.৩১ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে (CAGR ৪২.২%)। সরকারি উদ্যোগের সাহায্যে AI-কে উৎপাদন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতামূলক ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত করা হচ্ছে।
AI ক্ষেত্রে ভারতের উত্থান
বিভিন্ন আন্তর্জাতিক সূচক AI ক্ষেত্রে ভারতের অগ্রগতি নিরূপণ করেছে। স্ট্যানফোর্ড গ্লোবাল AI ভাইব্র্যান্সি র্যাঙ্কিং ২০২৫-এ ভারত তৃতীয় স্থান অর্জন করেছে। IMF AI Preparedness Index-এ ভারত ৪৯.৩ স্কোর করেছে যেখানে উদীয়মান অর্থনীতির গড় ৪২.১+। অক্সফোর্ড গভর্নমেন্ট AI রেডিনেস ইনডেক্স ২০২৫-এ ভারত সমগ্র বিশ্বে ২৭তম এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় শীর্ষস্থান অর্জন করেছে। এই অর্জনগুলি গবেষণা, মানবসম্পদ ও নীতিগত বাস্তবায়নে ধারাবাহিক উন্নতির প্রতিফলন।
AI যুগে ভারতের কৌশলগত শক্তি
জনসংখ্যাগত সুবিধা
ভারতের ৬৫% জনসংখ্যা ৩৫ বছরের নিচে—একটি বৃহৎ, প্রযুক্তি-সক্ষম ও অভিযোজনযোগ্য কর্মশক্তি যা AI-চালিত শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।
ডিজিটাল পরিকাঠামো
ভারতের সুদৃঢ় ডিজিটাল ভিত্তি AI বিস্তারে সহায়ক হতে চলেছে। মোট ১০০ কোটির বেশি ইন্টারনেট সংযোগ, ৪০ কোটির বেশি ৫জি ব্যবহারকারী, ৪২.৩৬ লক্ষ রুট কিমি অপটিক্যাল ফাইবার, ২,১৪,৮৪৩ গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড সংযোগ, জাতীয় ডেটা সেন্টারে ১০০PB ডেটা ধারণক্ষমতা, ৩৮,০০০ GPU সংযোজন এবং ₹৫৫০ কোটি বিনিয়োগে ১৩৬টি উদীয়মান প্রকল্প AI প্রশিক্ষণ ও প্রয়োগের পরিকাঠামোগত সীমাবদ্ধতা কমিয়েছে।
উদ্যোক্তা-বান্ধব পরিবেশ
বস্তুত, ২ লক্ষেরও বেশি DPIIT-স্বীকৃত স্টার্টআপ AI ব্যবস্থাকে গতিশীল করেছে। ভারতীয় ভাষাভিত্তিক মডেল, জেনারেটিভ AI, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নির্ণয়, ইঞ্জিনিয়ারিং সিমুলেশন-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যা উদ্যোক্তা-বান্ধব পরিবেশ নির্মাণের সহায়তা করতে চলেছে।
শ্রমবাজারে AI: নতুন সুযোগ
দক্ষতার চাহিদা ঊর্ধ্বমুখী
দক্ষিণ এশিয়ায় AI-সম্পর্কিত চাকরির বিজ্ঞাপন ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। AI দক্ষতার চাহিদা অন্যান্য চাকরির তুলনায় ৭৫% হারে বৃদ্ধি পেয়েছে।
শ্রমবাজারের রূপান্তর
ভারত AI নিয়োগে বিশ্বে শীর্ষ (৩৩% বার্ষিক বৃদ্ধি) স্থান অর্জন করেছে, GitHub AI প্রকল্পে দ্বিতীয় বৃহত্তম অবদানকারী (১৯.৯%) হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং ২,৬২,৪০৪ AI সংক্রান্ত গবেষণা (২০১৫–২০২৫) প্রকাশের মাধ্যমে AI-দক্ষ কর্মশক্তিতে অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে।
দক্ষিণ ভারতের AI কেন্দ্র
বেঙ্গালুরু (১১%), হায়দরাবাদ (৯.৫৭%), পুনে (৬.৯৫%) ও চেন্নাই (৬.৬২%) AI চাকরির প্রধান কেন্দ্র হিসাবে উঠে এসেছে।
মজুরি
ডিজিটাল চাকরিতে ১২% এবং AI-নির্দিষ্ট চাকরিতে ২৮% বেশি মজুরি পাওয়ার সুযোগ রয়েছে।
উৎপাদনশীলতা ও কর্মসংস্থান
আজকের দিনে সমগ্র বিশ্বের ৮৭% সংস্থা AI ব্যবহার করছে। জেনারেটিভ AI সামগ্রিক উৎপাদনশীলতা ১৪% এবং নিম্নদক্ষ কর্মীদের ক্ষেত্রে ৩৪% পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম।
পরিষেবা ক্ষেত্রে AI-নির্ভর বৃদ্ধি
পরিষেবা ক্ষেত্রে (২০২৪–২৫ সালে GVA-র ৫৫.৩%) যেমন IT, আর্থিক পরিষেবা, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগে AI-এর প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে।
মানবকেন্দ্রিক AI
AI মানবশক্তির বিকল্প নয়, বরং সহায়ক। প্রযুক্তি ক্ষেত্রে ৬ মিলিয়নের বেশি কর্মসংস্থান AI-চালিত রূপান্তরের ফলে সম্ভবপর হয়েছে।
জাতীয় কর্মসূচিসমূহ:
ন্যাশনাল প্রোগ্রাম অন AI
এর চারটি মূল স্তম্ভ রয়েছে: ন্যাশনাল সেন্টার অন AI, ডেটা ম্যানেজমেন্ট অফিস, AI স্কিলিং, দায়িত্বশীল AI।
#AIforAll
এই কর্মসূচি সর্বস্তরে AI সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হতে চলেছে।
ভাষিনী
এটি AI-চালিত ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ৩৬টিরও বেশি ভারতীয় ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত AI ইকোনমিক কাউন্সিল
এই কাউন্সিল মানবকেন্দ্রিক ও দক্ষতা-সমন্বিত AI -এর ব্যবহার সুনিশ্চিত করতে চলেছে।
দক্ষতা উন্নয়ন সংক্রান্ত উদ্যোগ
NEP ২০২০: NEP ২০২০ তে শিক্ষাক্ষেত্রে AI-এর অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে
স্কিল ইন্ডিয়া (SOAR): এই উদ্যোগের মাধ্যমে ১.৩৪ লক্ষ যুবককে প্রশিক্ষিত করার লক্ষ্য রয়েছে।
YUVAi ও YUVA AI for ALL: এই উদ্যোগের মাধ্যমে স্কুল স্তরে AI শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
AI & Computational Thinking: এই উদ্যোগের সাহায্যে তৃতীয় শ্রেণী থেকে শিক্ষার্থীদের AI সংক্রান্ত শিক্ষা প্রদানের লক্ষ্য নেয়া হয়েছে ।
FutureSkills Prime: এই উদ্যোগের মাধ্যমে ২৫.৩ লক্ষ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
IndiaAI FutureSkills (২০২৪): এই উদ্যোগের মাধ্যমে AI সংক্রান্ত উচ্চশিক্ষায় ৫০০ পিএইচডি, ৫,০০০ পিজি ও ৮,০০০ ইউজি আসন সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ২৭টি AI ল্যাব তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে।
Skill India Digital Hub: এটি একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উপসংহার
ভারতের AI কৌশল ডিজিটাল পরিকাঠামো উন্নয়ন, যুবশক্তির দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বান্ধব পরিবেশ নির্মাণের সমন্বয়ে গঠিত। এই দৃষ্টিভঙ্গি উৎপাদনশীলতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দায়িত্বশীল প্রযুক্তি ব্যবস্থাপনা এবং সুস্থায়ী কর্মসংস্থান সুনিশ্চিত করছে পাশাপাশি, মানবকেন্দ্রিক উন্নয়ন বজায় রেখে ভারতকে AI ক্ষেত্রে আন্তর্জাতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Competition Commission of India
https://www.cci.gov.in/economics-research/market-studies/details/47/0
Niti Aayog
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177440
https://niti.gov.in/sites/default/files/2025-09/AI-for-Viksit-Bharat-the-opportunity-for-accelerated-economic-growth.pdf
https://niti.gov.in/sites/default/files/2025-10/Roadmap_On_AI_for_Inclusive_Societal_Development.pdf
https://niti.gov.in/sites/default/files/2025-10/Roadmap_for_Job_Creation_in_the_AI_Economy.pdf
https://www.niti.gov.in/sites/default/files/2023-03/National-Strategy-for-Artificial-Intelligence.pdf
International Monetary Fund
https://www.imf.org/en/Blogs/Articles/2024/01/14/ai-will-transform-the-global-economy-lets-make-sure-it-benefits-humanity
https://www.imf.org/en/blogs/articles/2026/01/14/new-skills-and-ai-are-reshaping-the-future-of-work
PHD Chamber of Commerce and Industry
https://www.phdcci.in/wp-content/uploads/2024/04/Viksit-Bharat@2047-A-Blueprint-of-Micro-and-Macro-Economic-Dynamics.pdf
International Labour Organisation
https://www.ilo.org/media/38031/download
Ministry of Information & Broadcasting
https://www.pib.gov.in/PressReleasePage.aspx/pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=2082144
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216958®=3&lang=1
DD News
https://ddnews.gov.in/en/centre-boosts-internet-connectivity-across-india-under-digital-india-initiative/
Department for Promotion of Industry and Internal Trade
https://www.startupindia.gov.in/content/sih/en/Prabhaav.html
World Bank
https://openknowledge.worldbank.org/server/api/core/bitstreams/39588063-e63b-4350-ba39-ccf329143a65/content
https://blogs.worldbank.org/en/endpovertyinsouthasia/labor-market-implications-of-ai-adoption-in-south-asia-in-five-c
Economic Survey
https://www.indiabudget.gov.in/budget2025-26/economicsurvey/doc/eschapter/echap13.pdf https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/eschapter/echap14.pdf
Ministry of Finance
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2098048
Indian Council for Research on International Economic Relations
https://icrier.org/pdf/ES/ES-Implications_of_AI_on_the_Indian_Economy.pdf
Ministry of Electronics and Information Technology
https://www.digitalindia.gov.in/initiative/national-program-on-artificial-intelligence/
https://bhashini.gov.in/
https://www.futureskillsprime.in/
https://indiaai.gov.in/hub/indiaai-futureskills
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206767®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214120®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198216®=3&lang=1
Ministry of Education
https://ai-for-all.in/#/home
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184211®=3&lang=1
Ministry of Skill Development and Entrepreneurship
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150228
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204136®=3&lang=1
Ministry of Labour and Employment
https://sansad.in/getFile/annex/268/AU3299_IiQ1Vk.pdf?source=pqars
President of India
https://presidentofindia.nic.in/press_releases/president-india-launches-skillthenation-ai-challenge-and-virtually-inaugurates-ignou
Prime Minister’s Office
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212390®=3&lang=1
Others
https://www.nber.org/papers/w31161
https://x.com/JM_Scindia/status/2012015160781914541?utm
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209737&lang=1®=3
https://hai.stanford.edu/assets/files/hai_ai_index_report_2025.pdf
https://hai.stanford.edu/ai-index/global-vibrancy-tool
https://oxfordinsights.com/wp-content/uploads/2026/01/Government-AI-Readiness-Report-2025-1.pdf
https://cat.eto.tech/?expanded=Summary-metrics
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157247&ModuleId=3®=3&lang=1
Click here to see PDF
*******
SSS/PK
(রিলিজ আইডি: 2228297)
ভিজিটরের কাউন্টার : 4