নারীওশিশুবিকাশমন্ত্রক
নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আগামীকাল কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত একটি জাতীয় সম্মেলনের (SHe-Box) আয়োজন করবে
প্রকাশিত:
13 FEB 2026 10:04AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আগামীকাল (১৪ ফেব্রুয়ারী, ২০২৬) নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত একটি জাতীয় সম্মেলনের (SHe-Box) আয়োজন করছে।
সম্মেলনে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী এবং নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পদস্থ আধিকারিক, আইসি/এলসি-র চেয়ারপারসন এবং সদস্যরা, নোডাল অফিসার, আন্তর্জাতিক সংগঠন, শিল্পমহলের নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা যোগ দেবেন।
ক্ষেত্র নির্বিশেষে প্রতিটি মহিলার জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও হয়রানিমুক্ত কর্মক্ষেত্র নিশ্চিত করার যে অঙ্গীকার সরকারের রয়েছে, এই সম্মেলনের মধ্য দিয়ে তারই প্রতিফলন ঘটছে। একইসঙ্গে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি (প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকার) আইন, ২০১৩-র বাস্তবায়ন জোরদার করার লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার এটি এক প্রয়াস।
মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক ২৯ আগস্ট, ২০২৪ তারিখে কঠোর গোপনীয়তা সহ একটি নিরাপদ, ব্যবহারকারী-বান্ধব, বহুভাষিক একক-উইন্ডো প্ল্যাটফর্ম হিসাবে SHe-Box পোর্টাল চালু করে, যা অনলাইনে অভিযোগ দায়ের, সংশ্লিষ্ট অভ্যন্তরীণ বা স্থানীয় কমিটিতে স্বয়ংক্রিয়ভাবে তা পাঠিয়ে দেওয়া এবং POSH আইন কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক হয়।
পোর্টালটি একটি রিসোর্স হাব হিসেবেও কাজ করে। এখানে বিভিন্ন কর্মক্ষেত্রে গঠিত কমিটির বিশদ বিবরণ, বার্ষিক প্রতিবেদন এবং সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচিগুলির তথ্য আপলোড করা যাবে।
সম্মেলনের কর্মসূচির মধ্যে উদ্বোধনী পূর্ণাঙ্গ সভা, জাতীয় ও আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক, SHe-Box লোগোর উদ্বোধন, দেশব্যাপী PoSH প্রশিক্ষণ ভিডিও, IEC উপকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য কর্মযোগী ভারত-এ PoSH-এর উপর প্রশিক্ষণের সুযোগ প্রদান প্রভৃতি রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী জাতীয় কর্মক্ষেত্র সুরক্ষা শপথ পাঠ করাবেন এবং তাঁর বক্তব্য রাখবেন।
সম্মেলনে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের ১০০ টিরও বেশি সংস্থার প্রায় ১,৫০০ প্রতিনিধি যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। কেউ চাইলে ওয়েবকাস্টের মাধ্যমে অনলাইনে এতে যোগ দিতে পারেন। এর লিঙ্ক হল - https://webcast.gov.in/mwcd/
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2227443)
ভিজিটরের কাউন্টার : 5