PIB Headquarters
বিকশিত ভারতের পথে উৎপাদন ক্ষেত্রে অগ্রগতি
প্রকাশিত:
12 FEB 2026 11:36AM by PIB Kolkata
১২ ফেব্রুয়ারি, ২০২৬
মূল বিষয়সমূহ
* ২০২৫–২৬ অর্থবর্ষের Q1-এ ৭.৭২% এবং Q2-এ ৯.১৩% GVA বা মোট মূল্য সংযোজন বৃদ্ধির মাধ্যমে ভারতের উৎপাদন ক্ষেত্র আরও শক্তিশালী হয়েছে।
* মধ্যম ও উচ্চ-প্রযুক্তির শিল্পসমূহ ভারতের উৎপাদন মূল্য সংযোজনের ক্ষেত্রে ৪৬.৩% অবদান রেখেছে।
* কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ সাতটি কৌশলগত ও অগ্রবর্তী ক্ষেত্রে উৎপাদন সম্প্রসারণে জোর দিয়েছে।
* সামুদ্রিক পণ্য থেকে মাইক্রোওয়েভ ওভেন, জুতো থেকে বিমান উৎপাদন পর্যন্ত বিভিন্ন পণ্যের ইনপুটে মৌলিক শুল্কে ছাড় প্রদান করা হয়েছে।
* কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ ₹১০,০০০ কোটি টাকার SME গ্রোথ ফান্ড এবং আত্মনির্ভর ভারত ফান্ডে ₹২,০০০ কোটি টাকার টপ-আপের মাধ্যমে চ্যাম্পিয়ন MSME তৈরির উদ্যোগ নিয়েছে।
ভূমিকা
ভারতের উৎপাদন ক্ষেত্রকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা ২০৪৭ সালের মধ্যে ৩৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ বিনিয়োগ সংক্রান্ত উৎসাহ, উদ্ভাবন সহায়তা, পরিকাঠামো সম্প্রসারণ এবং শিল্প ব্যবস্থার সশক্তিকরণের মাধ্যমে এই রূপান্তরকে আরও তরান্বিত করেছে।
ভারতীয় উৎপাদন ক্ষেত্রের কর্মদক্ষতা
২০২৫–২৬ অর্থবর্ষের প্রথমার্ধে শিল্পক্ষেত্রে GVA বা মোট মূল্য সংযোজন ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে; উৎপাদন GVA Q1-এ ৭.৭২ শতাংশ এবং Q2-এ ৯.১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর ২০২৫-এ শিল্প উৎপাদন সূচক ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বৈদ্যুতিন, মোটরযান ও পরিবহন সরঞ্জাম ক্ষেত্রের কর্মসম্পাদনের ফলে সম্ভবপর হয়েছে। জানুয়ারি ২০২৬-এ PMI ৫৫.৪ হয়েছে, যা ধারাবাহিক সম্প্রসারণকে নির্দেশ করে।
RBI-এর শিল্প প্রত্যাশা সমীক্ষা
Q2 FY26-এ ব্যবসার পরিবেশ উন্নত হয়েছে এবং উৎপাদন ব্যয়ের চাপ কিছুটা হ্রাস পেয়েছে। প্রস্তুতকারকরা FY26-এর Q3 ও Q4 এবং FY27-এর Q1 পর্যন্ত চাহিদা বৃদ্ধির প্রত্যাশা করছেন।
মূল ক্ষেত্রগুলির সহায়তায় শিল্প সম্প্রসারণ
তথ্য প্রযুক্তি প্রধান শিল্প সূচক ডিসেম্বর ২০২৫-এ ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সিমেন্ট (৪৫৩ মিলিয়ন টন), ইস্পাত (১১.৭ শতাউংশ বৃদ্ধির হার), কয়লা (১,০৪৭.৫২ মিলিয়ন টন) এবং রাসায়নিক ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রের স্থিতিশীল চাহিদার প্রতিফলন।
আন্তর্জাতিক ক্ষেত্রে অগ্রগতি
মধ্যম ও উচ্চ-প্রযুক্তির শিল্পসমূহ উৎপাদন মূল্য সংযোজনের ক্ষেত্রে ৪৬.৩ শতাংশ অবদান রেখেছে। ২০২৩ সালে ভারত প্রতিযোগিতামূলক শিল্প কর্মদক্ষতা সূচকে ৩৭তম স্থানে উন্নীত হয়েছে।
২০২৫-এর এপ্রিল–ডিসেম্বর সময়কালে রপ্তানি ৬৩৪.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
MSME-র ভূমিকা
MSME বা অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র উৎপাদনের ৩৫.৪ শতাংশ, রপ্তানির ৪৮.৫৮ শতাংশএবং জিডিপির ৩১.১ শতাংশ অবদান রেখেছে। মোট ৩২.৮২ কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান এই ক্ষেত্রের মাধ্যমে সুনিশ্চিত হয়েছে।
বাজেট ২০২৬–২৭: প্রধান উদ্যোগসমূহ
বায়োফার্মা শক্তি (₹১০,০০০ কোটি), সেমিকন্ডাক্টর মিশন ২.০, কেমিক্যাল পার্ক বা রসায়ন বিষয়ক উদ্যান, ECMS-এ ₹৪০,০০০ কোটি টাকার বরাদ্দ, রেয়ার আর্থ করিডর, কন্টেইনার উৎপাদন (₹১০,০০০ কোটি), বস্ত্র ক্ষেত্রে আধুনিকীকরণ, স্পোর্টস গুডস, হাই-টেক টুল রুম এবং CIE প্রকল্প- সহ সাতটি অগ্রাধিকারমূলক ক্ষেত্রে সম্প্রসারণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
কর ও শুল্ক সংক্রান্ত সংস্কার
উৎপাদন-বান্ধব কর ও শুল্ক সংস্কারের মধ্যে রয়েছে নির্দিষ্ট ক্ষেত্রে আয়কর ছাড়, শুল্ক স্থগিত সংক্রান্ত সুবিধা, রপ্তানিকারকদের জন্য শুল্কমুক্ত আমদানির সীমা বৃদ্ধি করা এবং বিভিন্ন উৎপাদন যোগানে মৌলিক শুল্ক ছাড় দেওয়া। SEZ ও রপ্তানি ক্ষেত্রে নিয়মকানুন সরলীকরণের উপরও জোর দেওয়া হয়েছে।
বর্তমান সরকারি উদ্যোগসমূহ
পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ (PLI) বা কর্মসম্পাদন সংযুক্ত উৎসাহ ভাতা
মোট ১৪টি ক্ষেত্রে PLI কর্মসূচির মাধ্যমে স্মার্টফোন উৎপাদন বৃদ্ধি করা হয়েছে, ₹২.৬৩ লক্ষ কোটি টাকার ওষুধ সংক্রান্ত সামগ্রী বিক্রয় করা হয়েছে এবং অটোমোবাইল ক্ষেত্রে ₹৩৫,৬৫৭ কোটি টাকার বিনিয়োগ সুনিশ্চিত হয়েছে, যার ফলে, প্রায় ৪৯,০০০ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
জাতীয় উৎপাদন সংক্রান্ত মিশন
২০৩৫ সালের মধ্যে জিডিপিতে উৎপাদনের অংশ ২৫ শতাংশ , ১৪.৩ কোটি কর্মসংস্থান এবং ১.২ ট্রিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিনিয়োগে গতি
মোট স্থায়ী মূলধন গঠন বা GFCF জিডিপির ৩০ শতাংশে দাঁড়িয়েছে, যা H1 FY26-এ ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকারি মূলধনী ব্যয় ₹১১.২১ লক্ষ কোটি টাকা এবং বেসরকারি কর্পোরেট বিনিয়োগ সংক্রান্ত ঘোষণা ₹১৪.৬ লক্ষ কোটিতে পৌঁছেছে।
উদ্ভাবন সংক্রান্ত ব্যবস্থার শক্তিশালীকরণ
অনুসন্ধান জাতীয় গবেষণা ফাউন্ডেশন বা ANRF, ₹১ লক্ষ কোটি টাকার RDI বা গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন সংক্রান্ত তহবিল এবং ২ লক্ষের বেশি স্বীকৃত স্টার্টআপ উৎপাদন ক্ষেত্রে সক্ষমতা বাড়িয়েছে। ২০২৫ সালে গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ভারত ৩৮তম স্থানে রয়েছে।
পরিকাঠামো ও লজিস্টিক সংক্রান্ত সংস্কার
পিএম গতি শক্তি ১,৭০০-র বেশি ডেটা স্তর একত্রিত করেছে। ন্যাশনাল লজিস্টিক্স পলিসি ও ULIP ৪৪টি সিস্টেম সংযুক্ত করেছে। ধোলেরা ও গ্রেটার নয়ডার মতো শিল্প করিডরে ₹২.০২ লক্ষ কোটি টাকার বিনিয়োগে নতুন উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে।
উপসংহার
নীতিগত সংস্কার, পরিকাঠামো সম্প্রসারণ, উদ্ভাবন ক্ষেত্রে অর্থের ব্যবস্থা করা, MSME শক্তিশালী করা এবং সরবরাহ শৃঙ্খল সমন্বয়ের মাধ্যমে ভারতের উৎপাদন ক্ষেত্র শক্তিশালী হয়েছে। কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ উৎপাদন ক্ষেত্রকে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতামূলক ও আত্মনির্ভর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
Ministry of Finance
https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf
https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf
https://www.indiabudget.gov.in/doc/impbud2025-26.pdf
Ministry of Commerce & Industry
https://eaindustry.nic.in/eight_core_infra/eight_infra.pdf
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=155242&NoteId=155242&ModuleId=3®=3&lang=2
Ministry of Statistics & Programme Implementation
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219602®=3&lang=2
Reserve Bank of India
https://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/IOSR111OCT0120257B0D827F5D6C4B9B9A625D35985D8649.PDF
Other Releases
https://www.pmi.spglobal.com/Public/Home/PressRelease/cf844f6598f24d3d97639f641b315fca
See in PDF
********
SSS/PK
(রিলিজ আইডি: 2227025)
ভিজিটরের কাউন্টার : 11