PIB Headquarters
azadi ka amrit mahotsav

ভারতে মানসিক স্বাস্থ্য ও কল্যাণে অগ্রগতি

প্রকাশিত: 11 FEB 2026 2:34PM by PIB Kolkata

১১ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

* কেন্দ্রীয় বাজেট ২০২৬–২০২৭-এ ভারতে দ্বিতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (NIMHANS-2) স্থাপনের ঘোষণা করা হয়েছে।

* NIMHANS-2 বেঙ্গালুরুর NIMHANS-এর আদলে গড়ে উঠবে এবং স্নায়ুবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নত চিকিৎসা, প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব দেবে।

* কেন্দ্রীয় বাজেট ২০২৬–২০২৭-এ রাঁচি ও তেজপুরের প্রিমিয়ার মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে আঞ্চলিক অ্যাপেক্স প্রতিষ্ঠানে উন্নীত করার ঘোষণা করা হয়েছে।

* জেলা হাসপাতালগুলিতে জরুরি ও ট্রমা কেয়ার সেন্টার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

ভূমিকা

কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ ভারতে মানসিক স্বাস্থ্য নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। জনস্বাস্থ্য পরিকল্পনার প্রাতিষ্ঠানিক সম্প্রসারণ ও আঞ্চলিক সমতা স্থাপনের লক্ষ্যে এই বাজেট মানসিক স্বাস্থ্য ও ট্রমা কেয়ার পরিকাঠামোকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছে। এটি “সবকা সাথ, সবকা বিকাশ” এবং “বিকশিত ভারত”-এর সামগ্রিক দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। উত্তর ভারতে জাতীয় স্তরের মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অভাব এবং বাড়তে থাকা চাহিদা মোকাবিলায় মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মানসিক স্বাস্থ্য কি?

মানসিক স্বাস্থ্য হচ্ছে এমন এক অবস্থা, যেখানে একজন ব্যক্তি জীবনের স্বাভাবিক চাপ সামাল দিতে পারেন, উৎপাদনশীলভাবে কাজ করতে পারেন এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হন। এর মধ্যে আবেগগত, মানসিক ও সামাজিক সুস্থতা অন্তর্ভুক্ত। দুর্বল মানসিক স্বাস্থ্য উদ্বেগ, বিষণ্নতা ও অন্যান্য গুরুতর ব্যাধির কারণ হতে পারে, যার প্রভাব শারীরিক স্বাস্থ্য, সম্পর্ক এবং সামগ্রিক জীবনযাপনের উপর পড়ে। ভারতে ক্রমবর্ধমান মানসিক চাপ, দ্রুত নগরায়ন ও কোভিড-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক স্বাস্থ্য পরিষেবার চাহিদা বৃদ্ধি পেয়েছে।

মানসিক স্বাস্থ্য পরিষেবার অঙ্গীকার

বাজেট ২০২৬–২৭ মানসিক স্বাস্থ্য ও ট্রমা কেয়ারের ক্ষেত্রে সরকারের অঙ্গীকার আরও সুদৃঢ় করেছে। দুর্বল জনগোষ্ঠীর জন্য মানসিক স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্য নেয়া হয়েছে।।

NIMHANS-এর সম্প্রসারণ

উত্তর ভারতে জাতীয় স্তরের মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের অভাব পূরণে NIMHANS-2 স্থাপন করা হবে। এটি বেঙ্গালুরুর NIMHANS-এর মডেলে উন্নত চিকিৎসা, প্রশিক্ষণ ও গবেষণার কেন্দ্র হিসাবে কাজ করবে।

চলতি প্রতিষ্ঠানের উন্নয়ন

রাঁচি ও তেজপুরের মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে আঞ্চলিক অ্যাপেক্স প্রতিষ্ঠানে উন্নীত করা হবে, যার ফলে বিশেষ চিকিৎসা, শিক্ষা ও ট্রমা পরিষেবা আরও উন্নত হবে।

জরুরি ও ট্রমা কেয়ার সেন্টার স্থাপন

প্রতিটি জেলা হাসপাতালে জরুরি ও ট্রমা কেয়ার সেন্টার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত হবে এবং আঞ্চলিক বৈষম্য দূর করা সম্ভবপর হবে।

মানসিক সুস্থতার পথে ভারতের যাত্রা

বেঙ্গালুরুর NIMHANS-এর নেতৃত্বে ভারতে মানসিক স্বাস্থ্য ব্যবস্থার একটি  শক্তিশালী পরিকাঠামো গড়ে উঠেছে। পরিষেবার বিস্তার, ডিজিটাল টুলের সংযোজন এবং কমিউনিটি বা সমাজ-ভিত্তিক সেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নেলসন ম্যান্ডেলা পুরস্কার প্রাপ্তি এই অগ্রগতিরই স্বীকৃতি।

জাতীয় মানসিক স্বাস্থ্য আইন, ২০১৭

এই আইন মানসিক অসুস্থ ব্যক্তিদের মর্যাদা, অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত  করেছে এবং সাশ্রয়ী ও মানসম্মত মানসিক স্বাস্থ্য পরিষেবাকে অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। আত্মহত্যা প্রচেষ্টাকে অপরাধমুক্ত করে পুনর্বাসনমূলক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭

মানসিক স্বাস্থ্যকে জাতীয় অগ্রাধিকার হিসাবে স্বীকৃতি দিয়ে এই নীতি  সরকারি ব্যবস্থাপনা এবং প্রাথমিক স্তরে কমিউনিটি ও ডিজিটাল মাধ্যমে মানসিক স্বাস্থ্য সহায়তা জোরদার করার ওপর জোর দিয়েছে।

আয়ুষ্মান ভারত ও প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় সংযুক্তি

আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মাধ্যমে মানসিক স্বাস্থ্য পরিষেবা সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। PM-JAY-এর আওতায় নির্দিষ্ট মানসিক রোগের জন্য ক্যাশলেস চিকিৎসার সুবিধা রয়েছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচি (NMHP), ১৯৮২

এই কর্মসূচির লক্ষ্য সাধারণ স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে মানসিক স্বাস্থ্য পরিষেবাকে সমন্বিত করা, যাতে বিশেষ করে দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন সহজে পরিষেবা পায়।

জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচি (DMHP)

বর্তমানে ৭৬৭টি জেলায় কার্যকর এই কর্মসূচির মাধ্যমে কাউন্সেলিং, বহির্বিভাগ ও অন্তর্বিভাগ চিকিৎসা, আত্মহত্যা প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কৌশল

২০২২ সালে চালু হওয়া এই কৌশলের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে আত্মহত্যার হার ১০ শতাংশ কমানো। স্কুল-কলেজে স্ক্রিনিং, হেল্পলাইন, সচেতনতা ও কর্মক্ষেত্রভিত্তিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

টেলি-মেন্টাল হেলথ প্রোগ্রাম (Tele-MANAS)

২৪×৭ টোল-ফ্রি Tele-MANAS হেল্পলাইন ২০টি ভাষায় মানসিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করে। ভিডিও কনসালটেশন, AI-ভিত্তিক চ্যাটবট এবং রাজ্যভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে পরিষেবার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

পরিকাঠামো ও সক্ষমতা বৃদ্ধি

দেশে ৪৭টি সরকারি মানসিক হাসপাতাল এবং সব AIIMS-এ মানসিক স্বাস্থ্য পরিষেবা রয়েছে। সেন্টার অফ এক্সেলেন্স, পোস্টগ্র্যাজুয়েট বিভাগ  চালু করা ও ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

উপসংহার

কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ ভারতের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। আঞ্চলিক বৈষম্য দূর করা, বিশেষ প্রতিষ্ঠান স্থাপন, জরুরি ও ট্রমা কেয়ারগুলিকে শক্তিশালী করা এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে সরকার মানসিক সুস্থতাকে জাতীয় উৎপাদনশীলতা, যুব ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি মৌলিক ভিত্তি হিসাবে পরিগণিত হতে চলেছে।

Press Information Bureau:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221455

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221458

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221410

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc202621775901.pdf

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2022303&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2100706&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2100706&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=153277&lang=1&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188003&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2221458&reg=3&lang=1

 

Ministry of Health and Family Welfare:

https://www.mohfw.gov.in/?q=en/pressrelease-206

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/186/AU1019_QSxLwa.pdf?source=pqals#:~:text=(a):%20Under%20Ayushman%20Bharat,through%20the%20National%20Health%20Mission.

https://indianmhs.nimhans.ac.in/phase1/Docs/Summary.pdf

https://dghs.mohfw.gov.in/national-mental-health-programme.php

https://mohfw.gov.in/sites/default/files/9147562941489753121.pdf

Ministry of Finance:

https://www.indiabudget.gov.in/doc/bh1.pdf

Advancing India’s Mental Healthcare and Well-Being


*******

SSS/PK


(রিলিজ আইডি: 2227017) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Bengali-TR , Gujarati , Malayalam