স্বরাষ্ট্র মন্ত্রক
পুলিশ বাহিনীর আধুনিকীকরণের জন্য আর্থিক সংস্থান
প্রকাশিত:
11 FEB 2026 4:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় সরকার পুলিশবাহিনীগুলির আধুনিকীকরণের জন্য অ্যাসিস্টান্স টু স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিজ ফর মডার্নাইজেশন অফ পুলিশ দ্য এএসইউএমপি – প্রকল্পের আওতায় রাজ্যগুলিকে সহায়তা করে থাকে। দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের আধুনিক প্রযুক্তির ব্যহার, অস্ত্রশস্ত্র, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, কিছু কিছু ক্ষেত্রে পরিকাঠামোর মানোন্নয়নে এই অর্থ ব্যয় করা হয়। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ সময়কালে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির জন্য ৪,৮৪৬ কোটি টাকা বরাদ্দ করেছে।
বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, এনএসজি এবং এসএসবি-র মতো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির জন্য ২০২২-এর পয়লা জানুয়ারি থেকে ২০২৬-এর ৩১ মার্চ পর্যন্ত ১,৫২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দিয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলির জন্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, সরঞ্জাম, যোগাযোগ ব্যবস্থাপনা, গাড়ি সহ বিভিন্ন নিরাপত্তার সরঞ্জাম কেনা হয়।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি বিভিন্ন সরঞ্জামও কেন্দ্রীয় বাহিনীগুলিকে পাঠানো হয়।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।
SC/CB /SG
(রিলিজ আইডি: 2226890)
ভিজিটরের কাউন্টার : 8