আদিবাসীবিষয়কমন্ত্রক
প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান
প্রকাশিত:
11 FEB 2026 2:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকি আজ রাজ্যসভায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান (পিএম – জেইউজিএ) প্রকল্পকে ০২ অক্টোবর, ২০২৪ তারিখে ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান (ডিএজেজিইউএ) নামে চালু করেন মাননীয় প্রধানমন্ত্রী। এই প্রকল্পে ৫ বছরে ৩০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৯টি জেলা ও ২,৯১১টি ব্লকের ৬৩,৮৪৩টি আদিবাসী প্রভাবিত গ্রামের ৫ কোটিরও বেশি মানুষকে সুবিধা প্রদানের লক্ষ্য স্থির করা হয়েছে। এর মধ্যে রায়গড়ের সংখ্যালঘু আদিবাসীরাও রয়েছেন।
এই অভিযানে ১৭টি মন্ত্রকের মাধ্যমে চিহ্নিত গ্রামগুলিতে স্বাস্থ্য, শিক্ষা, অঙ্গনওয়াড়ি ও জীবন-জীবিকার সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
এই অভিযানে মোট বাজেট বরাদ্দ হয়েছে ৭৯,১৫৬ কোটি টাকা (কেন্দ্রের অংশ ৫৬,৩৩৩ কোটি টাকা এবং রাজ্যের অংশ ২২,৮২৩ কোটি টাকা)।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2226750)
ভিজিটরের কাউন্টার : 5