বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
সংসদে প্রশ্নোত্তর : দেশে অ্যান্টিবায়োটিকের উৎপাদন
প্রকাশিত:
11 FEB 2026 1:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
নাফিথ্রোমাইসিন-এর উৎপাদক হল ওখার্ড গোষ্ঠী। এই মাইক্রোলাইড ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া সংক্রমণে নিউমোনিয়ায় (কমিউনিটি অ্যাকোয়ার্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া - সিএবিপি) আক্রান্তদের চিকিৎসায়। ভারতে ওষুধটির তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে অলাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্টেন্স কাউন্সিল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ৪০০ মিলি গ্রামের নাফিথ্রোমাইসিন ট্যাবলেট বাজারে আনার অনুমোদন দিয়েছে ওখার্ডকে। এই ওষুধ ১৮ বছর বা তার ওপরে থাকা সিএবিপি আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে।
সরকার দেশে অ্যান্টিবায়োটিক তৈরির পরিমণ্ডল আরও প্রসারিত করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে জৈব প্রযুক্তি দফতর। নতুন ওষুধ তৈরি এবং পরীক্ষণের ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস দফতর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে এগিয়ে এসেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএস আইআর) এবং লক্ষ্ণৌ-এর সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইন্সস্টিটিউট।
SC/AC /SG
(রিলিজ আইডি: 2226521)
ভিজিটরের কাউন্টার : 9