স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

'সাইবার জালিয়াতি মোকাবিলা ও জালিয়াতির বাস্তুতন্ত্র ধ্বংস" করার লক্ষ্যে আয়োজিত জাতীয় সম্মেলনে ভাষণ দেবেন অমিত শাহ

প্রকাশিত: 09 FEB 2026 6:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ ফেরুয়ারি, ২০২৬ 

 

সাইবার জালিয়াতি মোকাবিলা ও জালিয়াতির বাস্তুতন্ত্রকে ধ্বংস করতে নতুন দিল্লিতে আয়োজিত  জাতীয় সম্মেলনে আগামীকাল ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। এই উপলক্ষ্যে সিবিআই – এর নতুন সাইবার অপরাধ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন এবং সিবিআই আধিকারিকদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানেও পৌরোহিত্য করবেন তিনি। সেইসঙ্গে, তিনি  S4C Dashboard of I4C, MHA – এর আনুষ্ঠানিক সূচনা করবেন। 
নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রকের সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে সিবিআই দু’দিনের এই জাতীয় সম্মেলনের আয়োজন করেছে।  সম্মেলন চলবে ১১ তারিখ পর্যন্ত। 

সাইবার জালিয়াতি এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সিবিআই ২০০০ সাল থেকে কাজ করছে। তাদের কর্মদক্ষতা প্রসারের লক্ষ্যে ২০২২ সালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন গড়ে তোলা হয়। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্যাঙ্কিং, পরিচালন, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে যে দ্রুত ডিজিটাল রূপান্তর ঘটে চলেছে, সেই পরিপ্রেক্ষিতে এই সম্মেলন বিশেষ গুরুত্বের দাবি রাখে। কারণ, সাইবার অপরাধের সঙ্গে জড়িত বিভিন্ন অসাধু সংগঠন এই ব্যবস্থায় অসৎ উপায়ে নানা সুবিধা আদায়ের চেষ্টা করছে। 
দু’দিনের এই সম্মেলনে তদন্ত ক্ষেত্রে প্রযুক্তি এবং বিভিন্ন আন্তঃসংগঠনগুলির মধ্যে সমন্বয় ও অপরাধে যাঁরা শিকার হচ্ছেন, তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগ গড়ে তুলে সাইবার অপরাধ দমনে অভিন্ন কৌশল রূপায়ণের চেষ্টা হবে এই সম্মেলনে। 
কেন্দ্র ও রাজ্যের আইন প্রণয়নকারী নানা সংস্থা, টেলিযোগাযোগ, আর্থিক পরিষেবা সংস্থা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক/নাবার্ড, ফিনটেক সংস্থা, পেমেন্ট প্ল্যাটফর্ম, টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা, সামাজিক মাধ্যম, ক্লাউড সার্ভিস প্রদানকারী সংস্থা সহ সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা এই সম্মেলনে যোগ দেবেন। 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2225738) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: Kannada , English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam