কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
সংসদে প্রশ্ন: জনসাধারণের অভিযোগের নিষ্পত্তি ব্যবস্থার উন্নতি
প্রকাশিত:
05 FEB 2026 12:57PM by PIB Kolkata
নতুন দিল্লি ০৫ ফেব্রুয়ারি ২০২৬
২০২৫-এ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য CPGRAMS পোর্টালে অভিযোগের নিষ্পত্তির গড় সময় ছিল ৬৪ দিন।
পোর্টালটির অধীনে ১০ দফা সংস্কারের মাধ্যমে বকেয়া অভিযোগের সংখ্যা কমাতে এবং অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরও কার্যকর করতে সরকার একাধিক সার্বিক পদক্ষেপ নিয়েছে। এছাড়াও ২০২৪ সালের অগাস্টে জনসাধারণের অভিযোগের কার্যকরীর নিষ্পত্তির জন্য সার্বিক দিকনির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যাতে নিষ্পত্তির সময় কমানো যায়, অভিযোগ জানানোর জন্য একটি নির্দিষ্ট গ্রিভ্যান্স সেল স্থাপন করা যায়, বিশ্লেষণের মূল কারণটির ওপর জোর দেওয়া যায়, নাগরিকদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া যায় এবং গোটা ব্যবস্থাকে শক্তিশালী করা যায়। পোর্টালটিতে একটি নির্দিষ্ট পর্যালোচনা বৈঠক মডিউল কার্যকর করা হয়েছে, যাতে শীর্ষ স্তরে জন অভিযোগের পর্যালোচনা করা যায়। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের আধিকারিকদের সক্ষমতা বৃদ্ধি করতে সেবোত্তম কর্মসূচিতে প্রশাসনিক প্রশিক্ষণ সংস্থানগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। গত ৪ বছরে ১,০১০টি এমন ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৩৩,৭৭৫ জন আধিকারিক উপকৃত হয়েছেন। ঠিক সময়ে অভিযোগের নিষ্পত্তি হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নোডাল অফিসারদের সঙ্গে প্রতিমাসে পর্যালোচনা বৈঠকও করে ডিএআরপিজি। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারত সরকার জন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাধানের কাজ হাতে নিয়েছে।
আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দফতর, কর্মীবর্গ, জন অভিযোগ ও অবসর ভাতা, পারমাণবিক শক্তি এবং মহাকাশ প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
SC/AP/CS
(রিলিজ আইডি: 2223747)
ভিজিটরের কাউন্টার : 8