নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

ইসিআই রাজ্য নির্বাচন কমিশনারদের নিয়ে জাতীয় সম্মেলনের আয়োজন করেছে

প্রকাশিত: 04 FEB 2026 7:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি ২০২৬

 

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) রাজ্য নির্বাচন কমিশনারদের নিয়ে ২৪ ফেব্রুয়ারি এক জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য নির্বাচন কমিশনরা নতুন দিল্লির ভারত মণ্ডপমে এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

২৫ বছর পর রাজ্য নির্বাচন কমিশনের নিয়ে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৯ সালে শেষ বার এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 

এই সম্মেলনে পৌরোহিত্য করবেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে থাকবেন অন্য দুই নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক জোশী। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য নির্বাচন কমিশনারদের উদ্দেশ্যে তাঁরা ভাষণ দেবেন।

রাজ্য নির্বাচন কমিশনরা তাঁদের আইনি বিশেষজ্ঞ এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে নিজেদের মতামত জানাবেন। ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা এই জাতীয় সম্মেলনে উপস্থিত থাকবেন।

এই সম্মেলনের প্রাথমিক উদ্দেশ্য হল, নিজের নিজের আইনি পরিকাঠামোর মধ্যে নির্বাচন প্রক্রিয়া এবং লজিস্টিক্সের বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্য নির্বাচন কমিশনারদের কাজের মধ্যে সমন্বয় গড়ে তোলা। 

কেন্দ্র এবং রাজ্যশাসিত অঞ্চলগুলির ভোটারদের যোগ্যতা সংক্রান্ত নির্বাচনী আইন নিয়ে সম্মেলনে আলোচনা হবে।সেইসঙ্গে ভারতের নির্বাচন কমিশনের সাম্প্রতিক চালু হওয়া ইসিআইনেট ডিজিজাল প্ল্যাটফর্মের মতো যে সমস্ত প্রযুক্তিগত মধ্যস্থতা এবং ইলেক্ট্রনিক ভোটযন্ত্রের বিষয়েও আলোচনা হবে। 

ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুতি সংক্রান্ত তাদের অভিজ্ঞতা ভিত্তিক যে নৈপুণ্য অর্জন করেছে, সেইসঙ্গে ভারতের সংবিধান মাফিক এবং দেশের আইনি পরিকাঠামোর মধ্যে নির্বাচন পরিচালন সংক্রান্ত নিজেদের মতামত জানাবে। 

৭৩ এবং ৭৪তম সংবিধান সংশোধনীতে সংশ্লিষ্ট রাজ্যগুলির যে ক্ষমতার সংস্থান রয়েছে, সেই মোতাবেক রাজ্য নির্বাচন আয়োগ গঠন করা হয়। রাজ্য নির্বাচন আয়োগের কাজ হল, ভোটার তালিকার প্রস্তুতি, সেই সংক্রান্ত নির্দেশ, দেখাশোনা  ও নিয়ন্ত্রণ, সেইসঙ্গে পঞ্চায়েত ও পৌর সংস্থাগুলির নির্বাচন পরিচালনা করা। 

 

SC/AB/ NS…


(রিলিজ আইডি: 2223702) ভিজিটরের কাউন্টার : 16
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Telugu