নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প জাতীয় আন্দোলন হয়ে উঠেছে

প্রকাশিত: 04 FEB 2026 1:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ ফেরুয়ারি, ২০২৬ 

 

২০১৫’র ২২ জানুয়ারি চালু হওয়া বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সরকারি বিভিন্ন সংস্থা, সংবাদ মাধ্যম, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ সহ বিভিন্ন পক্ষকে একত্রিত করার মাধ্যমে একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত নীতি আয়োগ নারী ও শিশু বিকাশ মন্ত্রকের এই প্রকল্প পর্যালোচনা করে। 

এই সমীক্ষায় দেখা গেছে যে, এই প্রকল্প সহ মিশন নারী শক্তির 'সম্বল' প্রকল্প অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী। 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ তথ্যানুযায়ী, লিঙ্গানুপাতিক জন্ম হার ২০১৪-১৫’র ৯১৮ থেকে বেড়ে ২০২৪-২৫ এ ৯২৯-এ পৌঁছেছে। মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে মেয়েদের নথিভুক্তির হার ২০১৪-১৫’র ৭৫.৫১ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ এ ৮০.২ শতাংশে পৌঁছেছে। 


রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী। 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2223087) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Kannada