পঞ্চায়েতিরাজমন্ত্রক
পঞ্চায়েতে ডিজিটাল প্রশাসন
প্রকাশিত:
03 FEB 2026 3:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
পঞ্চায়েত মন্ত্রক ২০২২-২৩ অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় আর্থিক সাহায্যে চলা প্রকল্প, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের পুনর্গঠন ঘটিয়েছে। এর প্রধান উদ্দেশ্য হল, গ্রাম পঞ্চায়েতগুলি যাতে সুচারুভাবে কাজ করতে পারে, সেজন্য নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যদের প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্ব প্রদানে তাঁদের সক্ষমতা বৃদ্ধির প্রয়াস চালানো হচ্ছে। প্রাথমিক স্তরের প্রশিক্ষণ, বিষয়-ভিত্তিক প্রশিক্ষণ, পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা, এমআইএস, ডিজিটাল পোর্টাল ও প্ল্যাটফর্ম, ই-গ্রাম স্বরাজ পোর্টাল সহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিভিন্ন জেলায় চাহিদা অনুযায়ী এই প্রশিক্ষণের ব্যবস্থা করছে।
ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টাল অনুসারে, উত্তরপ্রদেশে ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ২ লক্ষ ৬১ হাজার ২৬৩ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পুনর্গঠিত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানে রূপায়িত ই-গভর্ন্যান্স প্রয়াসগুলির মূল্যায়ন করা হয়েছে ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট, আনন্দ-এর সাহায্যে। এই মূল্যায়ন থেকে দেখা গেছে, পরিকল্পনা, হিসাবনিকাশ ও নিরীক্ষার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলি এখন আরও ভালোভাবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে, স্বচ্ছতা বেড়েছে, আর্থিক ব্যবস্থাপনা সুদৃঢ় হয়েছে এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি উন্নত পরিষেবা প্রদান করতে পারছে।
বিভিন্ন মাপকাঠিতে দেখা গেছে, পরিকল্পনা ও অর্থ প্রদান, অনলাইনে পঞ্চায়েতের পরিকল্পনা ও লেনদেন, আর্থিক তথ্যের নিরীক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম নাগরিকদের নাগালের মধ্যে আনার ক্ষেত্রে উন্নতি হয়েছে। গোরক্ষপুর জেলায় সব গ্রাম পঞ্চায়েতই ই-গ্রাম স্বরাজ পোর্টালের মাধ্যমে তাদের উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা তৈরি করছে এবং ই-গ্রাম স্বরাজ পিএফএমএস-এর মাধ্যমে বিক্রেতাদের অনলাইনে অর্থ প্রদান করছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং এই তথ্য জানিয়েছেন।
SC/SD/DM
(রিলিজ আইডি: 2223038)
ভিজিটরের কাউন্টার : 2