প্রধানমন্ত্রীরদপ্তর
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
প্রকাশিত:
25 DEC 2025 8:43AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন। দেশ গঠন ও সুশাসনে তিনি তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বলে প্রধানমন্ত্রী জানান।
এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন :
“দেশবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। তিনি তাঁর সমগ্র জীবন সুশাসন এবং দেশ গঠনে সমর্পণ করেছেন।তিনি সুবক্তা এবং প্রেরণাদায়ক কবি হিসেবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর ব্যক্তিত্ব, কৃতিত্ব এবং নেতৃত্ব দেশের বহুমুখী বিকাশে পথপ্রদর্শক হয়ে থাকবে।”
SC/AB/NS
(রিলিজ আইডি: 2208477)
ভিজিটরের কাউন্টার : 38
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam