কৃষিমন্ত্রক
২০২৫-২৬ মরশুমে ১৯ ডিসেম্বর পর্যন্ত রবি ফসল চাষের জমির পরিমাণ প্রকাশ
प्रविष्टि तिथि:
22 DEC 2025 8:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ ডিসেম্বর, ২০২৫
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রবি ফসল চাষের জমির পরিমাণ সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, এই মরশুমে ৩০১.৬৩ লক্ষ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। পূর্ববর্তী বছরে এর পরিমাণ ছিল ৩০০.৩৪ লক্ষ হেক্টর। ধান চাষ করা হয়েছে ১৩.৩৫ লক্ষ হেক্টর জমিতে। আগের বছর এই জমির পরিমাণ ছিল ১১.৫২ লক্ষ হেক্টর। ডাল চাষ করা হয়েছে ১২৬.৭৪ লক্ষ হেক্টর জমিতে। পূর্ববর্তী বছরে এই পরিমাণ ছিল ১২৩.০২ লক্ষ হেক্টর। তৈলবীজ চাষ করা হয়েছে ৯৩.৩৩ লক্ষ হেক্টর জমিতে। পূর্ববর্তী বছরে এই পরিমাণ ছিল ৯২.৬৫ লক্ষ হেক্টর। সব মিলিয়ে মোট ৫৮০.৭০ লক্ষ হেক্টর জমিতে রবি ফসলের চাষ করা হয়েছে। পূর্ববর্তী বছরে ৫৭২.৫৯ লক্ষ হেক্টর জমিতে রবি শস্যের চাষ করা হয়েছিল।
SC/MP/CS
(रिलीज़ आईडी: 2207640)
आगंतुक पटल : 55