পরিবেশওঅরণ্যমন্ত্রক
২০২৫-এ ধান তোলার মরশুম শেষ হল অবিশিষ্টাংশ দহনের সংখ্যায় উল্লেখযোগ্য হ্রাসের সঙ্গে
প্রকাশিত:
01 DEC 2025 7:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ডিসেম্বর ২০২৫
২০২৫-এ ধান তোলার মরশুম শেষ হল। এই সময় পাঞ্জাব এবং হরিয়ানায় ফসলের অবশিষ্টাংশ দহনের প্রবণতা অনেকটাই কমেছে। প্রতি বছর ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এক্ষেত্রে নজরদারির কাজ চলে ইসরোর নির্দেশিত প্রণালী অনুযায়ী।
পাঞ্জাব এবং হরিয়ানায় ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর প্রবণতা কমাতে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের সমন্বিত প্রচেষ্টায় সাম্প্রতিক বছরগুলিতে ভাল ফল মিলেছে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর রীতি দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চলে বায়ুর গুণমানের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে থাকে।
পাঞ্জাবে এবছর ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ৫,১১৪টি ঘটনা সামনে এসেছে – যা ২০২৪-এর তুলনায় ৫৩, ২০২৩-এর তুলনায় ৮৬, ২০২২-এর তুলনায় ৯০ এবং ২০২১-এর তুলনায় ৯৩ শতাংশ কম।
হরিয়ানাতে এই বছর এই ধরনের ৬৬২টি ঘটনার কথা জানা গেছে – যা ২০২৪-এর তুলনায় ৫৩, ২০২৩-এর তুলনায় ৭১, ২০২২-এর তুলনায় ৮১ এবং ২০২১-এর তুলনায় ৯১ শতাংশ কম।
পরিবেশের পক্ষে অত্যন্ত হানিকর ওই প্রবণতা রুখতে পাঞ্জাব এবং হরিয়ানায় রাজ্য ও জেলা ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ফসলের অবশিষ্টাংশ প্রক্রিয়াকরণের যন্ত্রপাতির সংস্থান এবং আইন প্রয়োগ করার বিষয়টিতে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এই অবশিষ্টাংশ জ্বালানি তৈরি এবং অন্য নানা কাজে লাগানোর ব্যবস্থাও করেছে প্রশাসন।
SC/AC/AS
(রিলিজ আইডি: 2197647)
ভিজিটরের কাউন্টার : 32