নীতিআয়োগ
azadi ka amrit mahotsav

অটল টিঙ্কারিং ল্যাব কর্মসূচির প্রসারে হাত মেলালো ভারত – ফ্রান্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং অটল ইনোভেশন মিশন

প্রকাশিত: 06 OCT 2025 2:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ অক্টোবর, ২০২৫ 

 

অটল টিঙ্কারিং ল্যাব কর্মসূচির প্রসারে ভারত – ফ্রান্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং অটল ইনোভেশন মিশন ১৯ সেপ্টেম্বর একটি ইচ্ছাপত্রে স্বাক্ষর করে। নতুন দিল্লিতে ফরাসী দূতাবাসে আইএফসিসিআই সিএসআর কানেক্ট ডে ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সমারোহে এই ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন ভারত ও ফ্রান্সের রাষ্ট্রদূত মাননীয় থিয়েরি ম্যাথিউ। ঐ সমারোহে আলোচ্য বিষয় ছিল ধারাবাহিক বিকাশের লক্ষ্যে বহুক্ষেত্রিক সহযোগিতা। সেখানে ভারত ও ফ্রান্সের ১০০-রও বেশি প্রতিনিধি আমন্ত্রিত ছিলেন। 

এই ইচ্ছাপত্রের লক্ষ্য - বিজ্ঞান, প্রযুক্তি ও গণিত শিক্ষার প্রসার এবং উদ্ভাবন-ভিত্তিক শিক্ষা প্রণালীর বিকাশ। শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে শিল্প মহলের যোগাযোগ নিবিড় করতে অটল টিঙ্কারিং ল্যাব কর্মসূচি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং পরিবেশ-বান্ধব বিকাশ এখানে অগ্রাধিকারপ্রাপ্ত। 
২০২৩ সালের পর থেকে আইএফসিসিআই সিএসআর দপ্তর ৮৬-টি প্রকল্পের রূপায়ণ সম্পন্ন করেছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা, মহিলাদের ক্ষমতায়ন এবং পরিবেশ-বান্ধব নানা প্রকল্প রয়েছে, যেসব বিষয় রাষ্ট্রসঙ্ঘের ধারাবাহিক উন্নয়ন লক্ষ্যসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 


******

SSS/AC/SB


(রিলিজ আইডি: 2175478) ভিজিটরের কাউন্টার : 36
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi