পর্যটনমন্ত্রক
অবকাশ পর্যটন
প্রকাশিত:
11 AUG 2025 6:13PM by PIB Kolkata
নতুন দিল্লি ১১ অগাস্ট ২০২৫
ভারতে বিদেশী পর্যটক আগমণের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান থেকে বিগত ৫ বছরে এইসব পর্যটকদের মধ্যে অবকাশ বিনোদনের জন্য পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য। ২০২০সালে ভারতে বিদেশী পর্যটকদের সংখ্যা ছিল ২৭ লক্ষ ৪৫ হাজার। এরমধ্যে ৫৮.৪% অবসর বিনোদনকারী পর্যটক। ২০২৪-এ ভারতে বিদেশী পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৯ লক্ষ ৫২ হাজারে। এরমধ্যে অবকাশ বিনোদনকারী পর্যটক ৪৫ %।
অতিমারী পরবর্তী সময়কালে ভারতে বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে। নানা বৈচিত্র্যে ঘেরা সাংস্কৃতিক ঐতিহ্য সম্পন্ন ভারতের প্রতি বরাবরই এক বিশ্বজনীন আকর্ষণ রয়েছে। মূল পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হওয়া ছাড়াও পর্যটনগত পরিকাঠামো উন্নয়নে পর্যটকদের প্রত্যাশা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, দেশ ও বিদেশে ভারতের পর্যটনের সম্ভাবনাকে তুলে ধরাও ভারতে বিদেশী পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ।
পর্যটন মন্ত্রক পর্যটক আকর্ষণের জন্য নানাবিধ প্রকল্প চালু করেছে। স্বদেশ দর্পণ ছাড়াও আধ্যাত্মিক স্থল পরিদর্শন নিয়ে প্রসাদ প্রকল্প বিশেষ উল্লেখযোগ্য। পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক সাহায্যও দেওয়া হয়ে থাকে। ভারতে পর্যটনের অভিজ্ঞতা তুলে ধরতে ‘দেখো আপনা দেশ’ অভিযান চালু করা হয়্ছে। এছাড়াও, ইন্টার ন্যাশনাল ট্যুরিজম মার্ট, ভারত পর্ব প্রভৃতিও পর্যটনকে ঘিরে প্রচারের স্বার্থেই।
পর্যটকদের মনোরঞ্জনের স্বার্থে ইকো পর্যটন, গ্রামীন পর্যটন, সুস্বাস্থ্য পর্যটন, বিভিন্ন রন্ধনপ্রণালী পর্যটনে অভিনব ব্যবস্থাও গ্রহন করা হয়েছে। ১৭১টি দেশে ৯টি বিষয় ভিত্তিক ই-ভিসা চালু করা হয়েছে। এরমধ্যে রয়েছে ই-ট্যুরিস্ট, ই-বিজনেস, ই-মেডিকেল, ই-কনফারেন্স, ই-মেডিকেল অ্যাটেনডেন্ট, ই-আয়ুষ, ই-আয়ুষ ট্রিটমেন্ট, ই-স্টুডেন্ট, ই-স্টুডেন্ট এক্স ভিসা।
লোকসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত।
SC/AB/CS…
(রিলিজ আইডি: 2155452)
ভিজিটরের কাউন্টার : 33