কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে দু’দিনের সফর শুরু করেছেন

প্রকাশিত: 20 JUN 2025 4:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ জুন, ২০২৫

 

কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে দু’দিনের সফর আজ শুরু করেছেন। এই সফরে তিনি ঝাঁঝরা ভূগর্ভস্থ খনি এবং সোনপুর বাজারি খনির কাজকর্ম পর্যালোচনা করবেন, অপারেশন সিঁদুরের স্মরণে ঝাঁঝরায় গড়ে ওঠা সিঁদুর পার্কের উদ্বোধন করবেন এবং ইকো পার্কে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রী নবনির্মিত মহুডাঙ্গা পুনর্বাসন অঞ্চলেরও উদ্বোধন করবেন। 

স্থানীয় গোষ্ঠীগুলিকে সহায়তার অঙ্গ হিসেবে শ্রী রেড্ডি সহানুভূতিজনিত কারণে চাকরি পাওয়া ব্যক্তিদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন এবং সোনপুর বাজারি এলাকায় আর এন কলোনিতে দিব্যাঙ্গদের মধ্যে ট্রাই-সাইকেল বিতরণ করবেন। 

খনি ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এবং কয়লা খনি শ্রমিকদের সঙ্গে আলাপচারিতার কর্মসূচি রয়েছে শ্রী রেড্ডির। তিনি প্রকল্পের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি পুনর্বাসন ও পুনর্বসতি অঞ্চলগুলি ঘুরে দেখবেন এবং কৃতী কর্মীদের সম্বর্ধনা দেবেন।

 

SC/SD/DM


(রিলিজ আইডি: 2138056) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil , Telugu