বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, চণ্ডীগড় এবং রাজস্থান ও গুজরাতের সীমান্ত এলাকায় কারিগরি ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক করা হবে : ডঃ জিতেন্দ্র সিং
প্রকাশিত:
10 MAY 2025 7:10PM by PIB Kolkata
নতুন দিল্লি: ১০ মে ২০২৫
জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, চণ্ডীগড় এবং রাজস্থান ও গুজরাতের সীমান্ত এলাকায় কারিগরি ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক করা হবে। একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ভূ-বিজ্ঞান (স্বাধীন দায়িত্ব প্রাপ্ত) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি দেশের কারিগরি ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। বৈঠকে মূলত জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, লাদাখ এবং উত্তর-পশ্চিম ভারতের গবেষণা ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে যে সব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করা হয়, তার মধ্যে রয়েছে, সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টেগ্রেটিভ মেডিসিন (আইআইআইএম), জম্মু; সিএসআইআর-ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলোজি (আইএমটেক), চণ্ডীগড়; ভারতীয় আবহাওয়া দপ্তর, শ্রীনগর; এছাড়াও রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান।
দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমস্ত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার নির্দেশ দেন শ্রী সিং। এই সব প্রতিষ্ঠানের জন্য কিছু নিয়মনীতিও বেঁধে দেন কেন্দ্রীয় মন্ত্রী। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর জোর দেন ডঃ সিং। তিনি বলেন, আমাদের দেশের অগ্রগতির মূল স্তম্ভ হল, এই বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ অভয় করণডিকার, জৈব প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ রাজেশ গোখলে, সিএসআইআর-এর মহানির্দেশক ডঃ এন কলাইসেলভি, ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র প্রমুখ এই বৈঠকে উপস্থিত ছিলেন।
SC/MP/AS
(রিলিজ আইডি: 2128177)
ভিজিটরের কাউন্টার : 20