প্রতিরক্ষামন্ত্রক
আইওএস সাগর-এর নাবিকদের উপকূল এবং সামুদ্রিক প্রশিক্ষণ পর্যায় সম্পন্ন
প্রকাশিত:
03 APR 2025 2:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ এপ্রিল, ২০২৫
দক্ষিণ নৌ-সেনা কম্যান্ডের কোচিতে ইন্ডিয়ান ওশ্যন শিপ সাগর (আইওএস সাগর)-এর নাবিকদের উপকূল এবং সামুদ্রিক প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হয়েছে। নাবিক সমেত জাহাজটি কারোয়ার-এর উদ্দেশে রওনা হয়ে গেছে।
ন’টি বন্ধুভাবাপন্ন দেশের ৪৪ জন প্রশিক্ষণার্থী এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন। এর লক্ষ্য হল ‘এক সাগর এক মিশন’। যোগাযোগ, অগ্নি নির্বাপণ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের। বিগত কয়েক দশকে ভারতীয় নৌ-সেনার বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ৫০টি বন্ধুভাবাপন্ন দেশের ২০ হাজারেরও বেশি আধিকারিক এবং নাবিককে প্রশিক্ষণ দিয়েছে।
SC/AC/DM...
(রিলিজ আইডি: 2118386)
ভিজিটরের কাউন্টার : 41