প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নৌবাহিনীর অসামরিক কর্মী বর্ষ – ইয়ার অফ নাভাল সিভিলিয়ানস্‌’ উদযাপন

প্রকাশিত: 16 JAN 2025 2:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৫  

 

ভারতীয় নৌ-বাহিনী আগামী ১৭ জানুয়ারি নতুন দিল্লির ডিআরডিও ভবনে ডঃ ডি এস কোঠারী প্রেক্ষাগৃহে নৌবাহিনীর অসামরিক কর্মী বর্ষ ‘ইয়ার অফ নাভাল সিভিলিয়ানস্‌’ উদযাপন করবে। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান উদযাপনের অঙ্গ হিসেবে বাহিনীতে কর্মরত অসামরিক কর্মী বা নাভাল সিভিলিয়ানদের ছবি এবং হাতে আঁকা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নৌ-বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা এবং সাফল্য তুলে ধরা হবে।   
প্রধান অতিথি এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য কাজ এবং উদ্ভাবনের স্বীকৃতি-স্বরূপ প্রধানমন্ত্রীর শ্রম পুরস্কার-প্রাপকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। নৌ-বাহিনীর প্রধান এই অনুষ্ঠানে  অসামরিক কর্মীদের বাহিনীর বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে জানাবেন। এই উপলক্ষে একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে। সংশ্লিষ্টদের জন্য রচিত ‘জী জান লগন সে’ গানটি উপস্থাপিত হবে। নৌ-বাহিনীর অসামরিক কর্মীরা এই গানটি লিখেছেন, সুর দিয়েছেন এবং সকলের সামনে এটি পরিবেশনও করবেন। গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের জন্য প্রতিরক্ষা মন্ত্রী এই অনুষ্ঠানে কয়েকজনকে পুরস্কৃত করবেন। বাহিনীর অসামরিক কর্মী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকাকে এর মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে।   

 

SC/CB/SB


(রিলিজ আইডি: 2093388) ভিজিটরের কাউন্টার : 47
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , English , हिन्दी , Malayalam