প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রাম সফর
প্রকাশিত:
15 NOV 2023 10:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান ঝাড়খণ্ডের উলিহাতু গ্রাম সফর করেন। তিনি বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। শ্রী মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে সফর করলেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“আমি ভগবান বিরসা মুন্ডাজিকে তাঁর গ্রাম উলিহাতুতে প্রণাম করার সৌভাগ্য অর্জন করেছি। এখানে এসে এই পবিত্র ভূমির ক্ষমতা উপলব্ধি করেছি। এই মাটির প্রতিটি কণা সারা দেশে আমার পরিবারের সদস্যদের অনুপ্রাণিত করে থাকে।”
PG/CB/DM
(রিলিজ আইডি: 1978460)
ভিজিটরের কাউন্টার : 116
এই রিলিজটি পড়তে পারেন:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam