রাষ্ট্রপতিরসচিবালয়
পয়লা ডিসেম্বর থেকে সপ্তাহে ৫ দিন সর্বসাধারণের জন্য রাষ্ট্রপতি ভবন খোলা থাকবে
প্রকাশিত:
21 NOV 2022 7:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ নভেম্বর, ২০২২
পয়লা ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি ভবন সপ্তাহে ৫ দিন সর্বসাধারণের জন্য খোলা থাকবে। সরকারি ছুটির দিন ছাড়া বুধ থেকে রবিবার রাষ্ট্রপতি ভবনে সকাল ১০-১১, ১১-১২, দুপুর ১২-১, ২-৩ এবং বিকেল ৩-৪ – এই ৫টি স্লটে দর্শনার্থীরা ঘুরে বেড়াতে পারবেন।
রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালাটি সরকারি ছুটির দিন ছাড়া মঙ্গলবার থেকে রবিবার ৬ দিন সর্বসাধারণের জন্য খোলা থাকবে। প্রতি শনিবার সকাল ৮টা-৯টা পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের সামনে রক্ষীদের পরিবর্তনের অনুষ্ঠানটি জনসাধারণ প্রত্যক্ষ করতে পারবেন। তবে শনিবার সরকারি ছুটির দিন অথবা রাষ্ট্রপতি ভবন থেকে অনুষ্ঠান বন্ধের কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেদিন দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পাবেন না। http://rashtrapatisachivalaya.gov.in/rbtour ওয়েবসাইটের মাধ্যমে দর্শকরা তাঁদের স্লট বুক করতে পারবেন।
PG/CB/NS
(রিলিজ আইডি: 1877996)
ভিজিটরের কাউন্টার : 179