খাদ্যপ্রক্রিয়াকরণশিল্পমন্ত্রক
দেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
প্রকাশিত:
19 JUL 2022 1:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ জুলাই, ২০২২
পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সহ অন্যান্য উৎপাদনকারী শিল্পের বিষয়ে তথ্য প্রকাশ করেছে। শিল্প সংক্রান্ত বার্ষিক সমীক্ষা অনুযায়ী এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৮-১৯ সালের সমীক্ষা অনুযায়ী নির্মাণ শিল্পে কর্মরত দেশের মোট মানবসম্পদের ১১.২২ শতাংশ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যুক্ত। এই শিল্পে ২০১৬-১৭ অর্থবর্ষে ১৮.৫৩ লক্ষ, ২০১৭-১৮ অর্থবর্ষে ১৯.৩৩ লক্ষ এবং ২০১৮-১৯ অর্থবর্ষে ২০.০৫ লক্ষ জনের কর্মসংস্থান হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল।
PG/CB/DM
(রিলিজ আইডি: 1842706)
ভিজিটরের কাউন্টার : 158