বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সরকার জানিয়েছে ডিএনএ প্রযুক্তি (ব্যবহার ও প্রয়োগ) নিয়ন্ত্রণ বিলের মাধ্যমে ডিএনএ প্রযুক্তির প্রয়োগ ও নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচিত হচ্ছে

প্রকাশিত: 07 APR 2022 1:06PM by PIB Kolkata

নতুন দিল্লী, ০৭ এপ্রিল, ২০২২

 

ভূ বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডিএনএ বিশ্লেষণ কেন্দ্রগুলিকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে। নির্ভয়া তহবিল প্রকল্পের আওতায় এবাবদ যে অর্থ পাওয়া যাবে, তার সাহায্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।   

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে ডাঃ সিং জানিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের জৈব প্রযুক্তি দপ্তর ‘ডিএনএ প্রযুক্তি (ব্যবহার ও প্রয়োগ) নিয়ন্ত্রণ বিল’-এর খসড়া তৈরি করেছে। এর সাহায্যে কোনো ঘটনার ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অপরাধী, সন্দেহভাজন, বিচারাধীন ব্যক্তি, নিরুদ্দেশ এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে শনাক্ত করতে ডিএনএ প্রযুক্তি সাহায্য করবে। মন্ত্রী বলেন, খসড়া বিল এখন বিবেচনাধীন রয়েছে। এই বিল পাশ হলে দেশজুড়ে ডিএনএ তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে౼ যেখানে ডিএনএ সম্পর্কে যাবতীয় তথ্যাদি সঞ্চিত থাকবে।   

আদালত সম্বন্ধীয় বিভিন্ন তদন্তের মানোন্নয়ন নিশ্চিত করতে ডিএনএ ভিত্তিক প্রযুক্তি সাহায্য করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেন্সিক সায়েন্স সার্ভিস নির্দেশনালয় ডিএনএ এবং জীববিদ্যা সম্পর্কিত একটি নীতি নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে যৌন হেনস্থার মামলার ক্ষেত্রে ফরেন্সিক তথ্য সংগ্রহ এবং সেগুলিকে কাজে লাগানোর সুবিধে হবে। ইতিমধ্যেই যৌন হেনস্থার মামলাগুলিতে আদালত সম্পর্কিত প্রামান্য উপাদান ব্যবহার করার জন্য ২৩ হাজার ২৩৩ জন তদন্তকারী আধিকারিক, মেডিকেল অফিসার এবং অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য ভারপ্রাপ্ত আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও চণ্ডীগড়ে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণ করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে।  

 

CG/CB/ SKD/


(রিলিজ আইডি: 1814576) ভিজিটরের কাউন্টার : 184
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil