স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রামাঞ্চলে চিকিৎসা করার ব্যাপারে চিকিৎসকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

প্রকাশিত: 05 APR 2022 3:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ এপ্রিল, ২০২২
 
জনস্বাস্থ্য ও হাসপাতাল রাজ্যের বিষয়। তাই, গ্রামীণ এলাকা সহ স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলির উপর বর্তায়। তবে, জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাঁদের স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে কর্মসূচি রূপায়ণ পরিকল্পনা (পিআইপি)-র মাধ্যমে প্রয়োজনীয়তার ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য সাহায্য করা সহ প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিয়ে থাকে।
 
জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের চিকিৎসা করার ব্যাপারে উৎসাহিত করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের সাম্মানিক ভাতা দেওয়া হয়। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা দেওয়ার জন্য কঠিন অঞ্চল-ভিত্তিক ভাতা এবং তাঁদের থাকার জায়গা দেওয়া হয়েছে। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সিজার বিভাগ পরিচালনায় যাতে আরও বেশি করে বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, তার জন্য স্ত্রী রোগ বিশেষজ্ঞ/শিশু রোগ বিশেষজ্ঞ, প্রশিক্ষিত এমার্জেন্সি অপস্ট্রেট্রিক কেয়ার (ইএমওসি), অ্যানাস্থেশিয়ার বিষয়ে পারদর্শী প্রশিক্ষিত চিকিৎসকদের সাম্মানিক ভাতা দেওয়া হয়।এমনকি বিশেষজ্ঞ চিকিৎসকদের ঘাটতি কাটিয়ে উঠতে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চিকিৎসকদের একাধিক বিষয়ে দক্ষ করে তুলতে সাহায্য করা হয়। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার। 
 
CG/SS/SB

(রিলিজ আইডি: 1813904) ভিজিটরের কাউন্টার : 488
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , Telugu