সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রিনফিল্ড ও ব্রাউনফিল্ড প্রকল্প

প্রকাশিত: 31 MAR 2022 12:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২

 

বর্তমানে চালু সড়কগুলির সম্প্রসারণ / মানোন্নয়নের কাজকে ব্রাউনফিল্ড হিসেবে এবং নতুন সড়ক নির্মাণের কাজকে গ্রিনফিল্ড প্রকল্প হিসেবে শ্রেণীবিন্যাস করা হয়। গ্রিনফিল্ড প্রকল্প সাধারণত নতুন এলাকায় গড়ে তোলা হয়, যেখানে সড়ক প্রকল্প নির্মাণের জন্য জমি অধিগ্রহণের খরচ তুলনামূলক কম এবং যে সমস্ত এলাকা স্বল্প উন্নত। নতুন এলাকায় গ্রিনফিল্ড প্রকল্পের নির্মাণ ওই এলাকার উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা গড়ে তোলে। 

লোকসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি। তিনি আরও জানান, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে পাটনা পর্যন্ত গ্রিনফিল্ড যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতিমধ্যেই বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে।

 

CG/BD/DM/


(রিলিজ আইডি: 1811995) ভিজিটরের কাউন্টার : 143
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu