কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
azadi ka amrit mahotsav

ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশন ২০২২

প্রকাশিত: 30 MAR 2022 5:01PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০  মার্চ, ২০২২


২০২২এর ২০শে ফেব্রুয়ারী ইউপিএসসি আয়োজিত ২০২২এর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রিলিমিনারি লিখিত পর্বের ফলাফলের ভিত্তিতে ২০২২এর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস মেন পরীক্ষার জন্য নিম্নলিখিত রোল নম্বরের প্রার্থীরা যোগ্যতা লাভ করেছেন। 

২. এই সকল প্রার্থীদের প্রার্থীপদ সম্পূর্ণভাবে সাময়িক পরীক্ষার সর্বস্তরে উদ্দিষ্ট যোগ্যতার শর্ত সাপেক্ষে। যে সমস্ত প্রার্থী বিবেচিত হয়েছেন তাঁরা ২০২২এর ২৬শে জুন ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস মেন পরীক্ষায় বসতে পারবেন। রেল মন্ত্রকের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষা ২০২২এর বিধি এবং কমিশনের ২২.০৯.২০২১ তারিখের নোটিশ দেখতে বলা হচ্ছে ওয়েবসাইটে। পরীক্ষা শুরুর তিন সপ্তাহ আগে প্রার্থীরা তাঁদের ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন কমিশনের ওয়েবসাইট থেকে। প্রার্থীদের জানানো হচ্ছে যে প্রাপ্ত নম্বর এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রিলিমিনারি ২০২২এর পরীক্ষার নম্বর এবং পাশ নম্বর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণার পর। ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস মেন পরীক্ষার জন্য কেন্দ্র অথবা শাখা বদলের কোনো অনুরোধই কোন অবস্থাতেই গ্রাহ্য হবে না।

৩. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রাঙ্গণে একটি সহায়তা কেন্দ্র আছে। প্রার্থীরা তাদের পরীক্ষা বা ফলাফল সংক্রান্ত তথ্য পেতে পারেন ব্যক্তিগতভাবে সকাল ১০ থেকে বিকেল ৫টার ভিতর অথবা টেলিফোনে 23388088, (011)-23385271/23381125/23098543।

ইউপিএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ।


CG/AP/NS


(রিলিজ আইডি: 1811765) ভিজিটরের কাউন্টার : 139
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी