প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা সরঞ্জামের পরীক্ষা ও শংসাপত্র প্রদানের জন্য নোডাল এজেন্সি

প্রকাশিত: 28 MAR 2022 2:36PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৮  মার্চ, ২০২২

                       

২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা-নিরীক্ষা ও শংসাপত্র প্রদানের জন্য স্বাধীন নোডাল সংস্থা গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। এই সংস্থাটি এক জানলা ব্যবস্থাপনায় চলবে। এখানে বিভিন্ন সামরিক সরঞ্জামের পরীক্ষামূলক প্রয়োগ, পরীক্ষা-নিরীক্ষা এবং শংসাপত্র প্রদানের ক্ষেত্রে নিয়মাবলী তৈরি করা হবে। বিগত তিনটি অর্থবর্ষে (২০১৮-১৯ থেকে ২০২০-২১) এবং বর্তমান অর্থবর্ষে ফেব্রুয়ারি পর্যন্ত স্বশস্ত্র বাহিনীর জন্য প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ সংক্রান্ত ১২৭টি চুক্তি স্বাক্ষর হয়েছে। এদের মধ্যে রাষ্ট্রায়ত্ব সংস্থা/পুর্বতন অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড/প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সঙ্গে ৫৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠানগুলির সঙ্গে ৭২টি চুক্তি স্বাক্ষর হয়েছে।

রাজ্যসভায় আজ শ্রী ভাইকো’র এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট।

 

CG/CB/NS


(রিলিজ আইডি: 1810794) ভিজিটরের কাউন্টার : 135
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , English , Malayalam