প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত মহিলা

प्रविष्टि तिथि: 28 MAR 2022 2:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২২

 

সশস্ত্র বাহিনীতে মহিলাদের যুদ্ধ ক্ষেত্রে ভূমিকা পালনের বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয়। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ১০টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মহিলাদের নিয়োগ করা হয়। এর মধ্যে রয়েছে – আর্মস্‌ অ্যান্ড সার্ভিসেস, ইঞ্জিনিয়ার কর্পস্‌, সিগন্যাল কর্পস্‌, আর্মি এয়ার ডিফেন্স, আর্মি সার্ভিস কর্পস, আর্মি অর্ডন্যান্স কর্পস্‌, আর্মি অ্যাভিয়েশন কর্পস্‌ ইন্টেলিজেন্স কর্পস্‌ প্রভৃতি। 

ভারতীয় বিমান বাহিনীতে বর্তমানে ১৫ জন মহিলা ফাইটার পাইলট রয়েছেন। এই মহিলা ফাইটার পাইলটদের যুদ্ধ ক্ষেত্রে সবধরনের ভূমিকায় দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে। একইভাবে, ভারতীয় নৌ-বাহিনীর বিভিন্ন জাহাজে ২৮ জন মহিলা আধিকারিক রয়েছেন। এই মহিলা আধিকারিকদের হেলিকপ্টারবাহী নৌ-যুদ্ধ জাহাজ/জাহাজগুলিতে যুদ্ধ ক্ষেত্রে ভূমিকা পালনের কাজে মোতায়েন করা হচ্ছে। 

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানিয়ে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভট্ট সেনাবাহিনীর বিভিন্ন শাখায় কর্মরত মহিলাদের পরিসংখ্যান পেশ করেন। এই পরিসংখ্যান পাশে দেওয়া লিঙ্ক থেকে দেখা যেতে পারে - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810450

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1810589) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil