প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

যোগী আদিত্যনাথ ও তাঁর মন্ত্রীপরিষদের সদস্যরা শপথ নেওয়ায়, প্রধানমন্ত্রীর অভিনন্দন

प्रविष्टि तिथि: 25 MAR 2022 7:03PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৫শে মার্চ, ২০২২

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  যোগী আদিত্যনাথ ও তাঁর মন্ত্রীপরিষদের সদস্যদের  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

বিগত ৫ বছরে বেশ কিছু সাফল্যর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে উন্নয়নের নতুন অধ্যায় রচিত হবে।

প্রধানমন্ত্রী এক ট্যুইটবার্তায় বলেছেন,  

“@myogiadityanathজি ও তাঁর মন্ত্রীপরিষদের সদস্যরা  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় অভিনন্দন জানাই। বিগত ৫ বছরে রাজ্যের উন্নয়নের উদ্যোগে  কোন ছেদ পড়েনি। আমার বিশ্বাস , আপনার নেতৃত্বে রাজ্যের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে আর উন্নয়নের নতুন অধ্যায় রচিত হবে।“  

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1809947) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam