সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

সার-এর ওপর ভর্তুকি

প্রকাশিত: 22 MAR 2022 3:58PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২  মার্চ, ২০২২

 

কৃষককে বিধিবদ্ধ নিয়ম অনুসারে সর্বোচ্চ খুচরো মূল্যে ইউরিয়া দেওয়া হয়। ৪৫ কেজি ইউরিয়ার সর্বোচ্চ খুচরো মূল্য ২৪২ টাকা। এরমধ্যে নিমের আস্তরণের জন্য ব্যয় ও করের মূল্য অন্তর্ভুক্ত করা আছে। ইউরিয়া যখন কৃষকের কাছে পৌঁছে দেওয়া হয় তখন বাজারের মূল্য অনুযায়ী ২৪২ টাকার অতিরিক্ত অর্থ সার উৎপাদক সংস্থা এবং সার আমদানিকারকদের কেন্দ্র ভর্তুকি বাবদ দিয়ে থাকে। প্রান্তিক ও দরিদ্র কৃষকরা ভর্তুকি মূল্যের ইউরিয়া সার পেয়ে থাকেন।   

ফসফেটিক ও পটাসিক সারের জন্য কেন্দ্র ২০১০এর পয়লা এপ্রিল থেকে পুষ্টি ভিত্তিক ভর্তুকি নীতি বাস্তবায়িত করছে। এই নীতি অনুযায়ী সার কোম্পানীগুলি সর্বোচ্চ খুচরো মূল্য নির্ধারণ করে। এই প্রক্রিয়াটি সরকারি নজরদারিতে হয়ে থাকে। দরিদ্র ও প্রান্তিক কৃষকরা এই সার কেনার সময় ভর্তুকির সুবিধা পান।  

বেঙ্গালুরু ভিত্তিক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন সেন্টার নিমের আস্তরণ যুক্ত ইউরিয়া সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে এই ধরণের সার ব্যবহারের ফলে :

১. মাটির গুণমান বৃদ্ধি পায়

২. কীটনাশক ও বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য কম ব্যয় করতে হয় 

৩. সমস্ত ফসলের উৎপাদন বৃদ্ধি পায় 

৪. অড়হরের ডাল চাষের ক্ষেত্রে সবথেকে বেশি আয় হয়। এছাড়াও আখ, সোয়াবিন, ধান, পাট ও ভুট্টা চাষেও নিমের আস্তরণযুক্ত ইউরিয়া ব্যবহার করলে কৃষকের উপার্জন বাড়ে। 

৫. নিমের আস্তরণযুক্ত ইউরিয়ার ব্যবহার শুরু হওয়ার পর সাধারণ ইউরিয়া আর কৃষিকাজে ব্যবহার করা হয়না।  

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সার ও রসায়ন প্রতিমন্ত্রী শ্রী ভগওয়ান্থ খুবা।  

 

CG/CB/NS


(রিলিজ আইডি: 1808568) ভিজিটরের কাউন্টার : 185
এই রিলিজটি পড়তে পারেন: English , Marathi , Tamil