নারীওশিশুবিকাশমন্ত্রক
“অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন ও ট্যাবলেট প্রদান”
প্রকাশিত:
16 MAR 2022 4:46PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মার্চ, ২০২২
পোষণ অভিযানের আওতায় সুদক্ষ পরিষেবা প্রদান এবং পর্যবেক্ষণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হয়েছে। প্রযুক্তির সাহায্যে তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ। রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এপর্যন্ত মোট ১১.০৩ লক্ষ স্মার্টফোন কিনেছে।
অঙ্গনওয়াড়ি কর্মীরা যেসব খাতাপত্র রাখেন, পোষণ অভিযানের মোবাইল অ্যাপে সেগুলি ডিজিটাইজ করা হয়েছে। এতে একদিকে যেমন তাদের কাজের গুণমান বাড়বে, তেমনি তারা প্রতি মুহূর্তের পরিস্থিতির উপর নজর রাখতে পারবেন।
অঙ্গনওয়াড়ি কর্মীরা নির্দিষ্ট সময় অন্তর ৬ বছর পর্যন্ত বয়সের শিশুদের উচ্চতা ও ওজন মেপে সেই তথ্য পোষণ ট্র্যাকারে আপলোড করেন। এই বয়সসীমার শিশুদের বৃদ্ধির উপর নিয়মিত নজর রাখতে অঙ্গনওয়াড়ি কর্মীদের উৎসাহ দেওয়া হচ্ছে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া সাম্মানিক ও অন্যান্য সুবিধা পর্যালোচনার জন্য বর্তমানে কোনো কমিটি গঠন করা হয়নি।
অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য উত্তর প্রদেশে সব থেকে বেশি ১,৭৭,৯১৬টি স্মার্টফোন কেনা হয়েছে। পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও পাঞ্জাবে এখনও কোনো স্মার্টফোন কেনা হয়নি।
রাজ্যসভায় আজ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন।
CG/SD/SKD/
(রিলিজ আইডি: 1806886)
ভিজিটরের কাউন্টার : 153