কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্র আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় ডেপুটেশন সংক্রান্ত আইএএস(ক্যাডার)বিধি ১৯৫৪-এর ৬(১) আইন সংশোধনের প্রস্তাবের বিষয়ে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে প্রাপ্ত মতামত বিবেচনা করছে

প্রকাশিত: 09 FEB 2022 5:01PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৯ ফেব্রুয়ারি,  ২০২২
 
বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর দফতর, কর্মীবর্গ, গণ অভিযোগ, পেনশন, আণবিক শক্তি এবং মহাকাশ দফতরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্র আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় ডেপুটেশন সংক্রান্ত আইএএস(ক্যাডার)বিধি ১৯৫৪-এর ৬(১) আইন সংশোধনের প্রস্তাবের বিষয়ে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে প্রাপ্ত মতামত বিবেচনা করছে ।
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে ডাঃ জিতেন্দ্র সিং জানান, ভারতীয় প্রশাসনিক পরিষেবা (ক্যাডারের সংখ্যা নির্ধারণ) বিধি ১৯৫৫-র কেন্দ্রীয় ডেপুটেশনে ক্যাডার/জয়েন্ট ক্যাডার পদমর্যাদার বরিষ্ঠ ডিউটি পদে সংরক্ষণের হার ৪০ শতাংশের বেশি নয় । রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয়তা পূরণে কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য পর্যাপ্ত সংখ্যক আধিকারিকদের পাঠাচ্ছে না । তাই এই সমস্যা মোকাবিলা করার জন্য আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় ডেপুটেশন সম্পর্কিত বিষয়ে  ১৯৫১ সালের অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাক্টের ধারা ৩-এ থাকা আইনের পরিপ্রেক্ষিতে ১৯৫৪ সালের আইএএস (ক্যাডার)বিধির ৬(১) আইন সংশোধনের প্রস্তাবে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে মতামত চাওয়া হয়েছে । 
 
CG/SS/RAB

(রিলিজ আইডি: 1797060) ভিজিটরের কাউন্টার : 149
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi