ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলির মহিলা শিল্পোদ্যোগীরা
প্রকাশিত:
07 FEB 2022 3:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ই ফেব্রুয়ারী , ২০২২
উদ্যোগ আধার মেমোরেন্ডাম (ইউএএম) ও উদ্যম নিবন্ধীকরণ (ইউআর) পোর্টাল দুটির মাধ্যমে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক মহিলা শিল্পোদ্যোগীরা নাম নিবন্ধীকরণ করে থাকেন। ২০১৯ এর পয়লা এপ্রিল থেকে ২০২২ এর দোসরা ফেব্রুয়ারী পর্যন্ত নাম নথিভুক্তির সারাংশ তুলে দেওয়া হল।
উদ্যম সখী পোর্টালের ২০১৮র মার্চ মাসে সূচনা হয়। এই পোর্টালের মাধ্যমে মহিলা শিল্পোদ্যোগীদের কাছে মন্ত্রক বিভিন্ন তথ্য পরিবেশন করে। আর্থিক নানা প্রকল্প, নীতি ও কর্মসূচি সম্পর্কে মহিলা শিল্পোদ্যোগীরা এখান থেকে প্রয়োজনীয় তথ্য পান, যার সাহায্যে তাঁরা নতুন ব্যবসা শুরু করতে পারেন অথবা পুরোনো ব্যবসার কলেবর বৃদ্ধি করতে পারেন। এপর্যন্ত ৩১৫২ জন মহিলা এই পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করেছেন।
কেন্দ্র, সর্ব সাধারণের জন্য সরকারী দপ্তর বা মন্ত্রকের সংগ্রহ নীতিতে সংশোধিত আইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহের ৩ শতাংশ মহিলা পরিচালিত অতিক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা বাধ্যতামূলক করেছে। মন্ত্রক অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলির জন্য বিভিন্ন প্রকল্পর ব্যবস্থা করেছে। এর মধ্যে রয়েছে, ১) প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পোদ্যোগ ক্লাস্টার ডেভলপমেন্ট প্রোগ্রাম, টুল রুমস অ্যান্ড টেকনোলজি সেন্টার স্কিম অফ ফান্ড ফর রিজেনারেশন অফ ট্রাডিশনাল ইন্ডাস্ট্রিজ ইত্যাদি।
২০১৯ এর পয়লা এপ্রিল থেকে ২০২০র ৩১শে মার্চ পর্যন্ত ইউএএম এর আওতায় মহিলা পরিচালিত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থার সংখ্যাঃ অতিক্ষুদ্র সংস্থা ৪৯৮৬৩৫ টি, ক্ষুদ্র শিল্পোদ্য়োগ সংস্থা ৫০৭৩৮ টি, মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা ১৩৬৬টি অর্থাৎ মোট ৫৫০৭৩৯ টি।
২০২০ এর পয়লা এপ্রিল থেকে ৩০শে জুন পর্যন্ত ইউএএম এর আওতায় মহিলা পরিচালিত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থার সংখ্যাঃ অতিক্ষুদ্র সংস্থা ১৫২৫১২ টি, ক্ষুদ্র শিল্পোদ্য়োগ সংস্থা ২৮২৩৭ টি, মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা ১০৭৩ টি অর্থাৎ মোট ১৮১৮২২ টি।
২০২০ এর পয়লা জুলাই থেকে ২০২১ এর ৩১শে মার্চ পর্যন্ত উদ্যম রেজিস্ট্রেশনের আওতায় মহিলা পরিচালিত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থার সংখ্যাঃ অতিক্ষুদ্র সংস্থা ৪৭৩৩৩৩ টি, ক্ষুদ্র শিল্পোদ্য়োগ সংস্থা ১৬৬৬৩ টি, মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা ১০৭৩ টি অর্থাৎ মোট ৪৯১০৬৯ টি।
২০২১ এর পয়লা এপ্রিল থেকে ২০২২ এর দোসরা ফেব্রুয়ারী পর্যন্ত উদ্যম রেজিস্ট্রেশনের আওতায় মহিলা পরিচালিত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থার সংখ্যাঃ অতিক্ষুদ্র সংস্থা ৬৯২০৩৪ টি, ক্ষুদ্র শিল্পোদ্য়োগ সংস্থা ১৫৯৮৯ টি, মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা ৬৩৩ টি অর্থাৎ মোট ৭০৮৬৫৬ টি।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নারায়ণ রানে।
CG/CB/SFS
(রিলিজ আইডি: 1796349)
ভিজিটরের কাউন্টার : 155