স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য

প্রকাশিত: 19 DEC 2021 9:22AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৯ ডিসেম্বর  ২০২১
 
দেশ ব্যাপী জাতীয় টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ১৩৭ কোটি ৪৬ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে
 
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৮৩ হাজার ৯১৩, যা ৫৭০ দিনে সর্বনিম্ন
 
দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্টভাবে আক্রান্তের হার ১ শতাংশের নিচে নেমে বর্তমানে ০.২৪ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বনিম্ন
 
জাতীয় স্তরে বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বাধিক
 
দেশে গত ২৪ ঘন্টায় সুস্থতার সংখ্যা ৭ হাজার ৪৬৯, এর ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে ৩ কোটি ৪১ লক্ষ ৭৮ হাজার ৯৪০
 
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮১
 
দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৬৮ শতাংশ, যা গত ৭৬ দিন ২ শতাংশের নিচে
 
সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৬১ শতাংশ, যা গত ৩৫ দিন ১ শতাংশের নিচে
 
এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৬ কোটি ৪১ লক্ষ
 
 
CG/BD/AS/

(রিলিজ আইডি: 1783278) ভিজিটরের কাউন্টার : 171
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam