প্রকাশিত:
10 DEC 2021 3:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ ডিসেম্বর, ২০২১
সৈনিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের সুবিধার্থে প্রতিরক্ষা মন্ত্রক গান্ধীনগরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন (আইআইটিই)-র সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে শ্রী রাকেশ মিত্তল এবং সৈনিক বিদ্যালয় সোসাইটির সাম্মানিক সচিব ও আইআইটিই-এর উপাচার্য সহ অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।
ভারতীয় নীতির সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে সৈনিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন প্রতিরক্ষা সচিব জানান, এই চুক্তি শুধুমাত্র বর্তমান সৈনিক বিদ্যালয়েরই নয়, বরং ১০০টি নির্মাধীন বিদ্যালয়ের মানোন্নয়নেরও সাহায্য করবে।
সমঝোতা অনুযায়ী ২০২২ সালের জানুয়ারি থেকে আগামী পাঁচ বছরের মেয়াদে সৈনিক বিদ্যালয়ের ৮০০ জনেরও বেশি শিক্ষককে 'গুরুদীক্ষা' এবং 'প্রতিবন্ধতা' শীর্ষক দুটি পাঠক্রমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই সমঝোতাপত্র স্বাক্ষরের মূল উদ্দেশ্যই হলো আগামী দিনে শিক্ষকদের ভারতীয় ঐতিহ্যের রূপান্তরমূলক জ্ঞানের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং শিক্ষা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করা। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রীমতী নিবেদিতা শুল্কা বর্মা এবং মন্ত্রকের অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
CG/SS/SKD/