স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য
প্রকাশিত:
29 NOV 2021 9:14AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ নভেম্বর, ২০২১
দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ১২২ কোটি ৪১ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩০৯
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৪ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে সর্বাধিক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ৯০৫ জন; এর ফলে, মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪০ লক্ষ ৮ হাজার ১৮৩ জন
দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ১ শতাংশের নীচে নেমে বর্তমানে ০.৩০ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে এ যাবৎ সর্বনিম্ন
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৮৫৯ জন, যা ৫৪৪ দিনে সর্বনিম্ন
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৮৫ শতাংশ, যা ১৫ দিন ১ শতাংশের নীচে রয়েছে
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.০৯ শতাংশ, যা গত ৫৬ দিনে ২ শতাংশের নীচে রয়েছে
দেশে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৬৪ কোটি ২ লক্ষ
CG/SS/SKD/
(রিলিজ আইডি: 1776312)
ভিজিটরের কাউন্টার : 200