প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

বিআরও অস্থায়ী শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করেছে

প্রকাশিত: 21 AUG 2021 5:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ আগস্ট, ২০২১

 

উত্তরপ্রদেশের ধারাসু- গঙ্গোত্রী সড়ক সহ বেশ কয়েকটি প্রকল্পে সীমান্ত সড়ক সংগঠনের (বর্ডার রোডস অর্গানাইজেশন – বিআরও) অস্থায়ী শ্রমিকরা কর্মরত। বিআরও, অস্থায়ী শ্রমিকদের সন্তানদের শিক্ষিত করার এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে। দুর্গম পার্বত্য অঞ্চলের মোবাইল সংযোগ সহ ন্যূনতম পরিষেবা পাওয়া যায় না। বিআরও–র আধিকারিকরা সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসরত শিশুগুলির লেখাপড়ার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

উত্তর কাশী জেলার গঙ্গোত্রী মহাসড়কে কর্মরত জুনিয়ার ইঞ্জিনিয়ার রাহুল যাদব এবং সুবেদার সন্দেশ পাওয়ার ঝাংলা, হিন্দোলীগড় এবং নাগায় ২১শে জুলাই থেকে তিনটি ক্যাম্পে শিশুদের পড়াশোনা করানোর উদ্যোগ নিয়েছেন। পরিযায়ী শ্রমিকরা যখন কাজে থাকবেন, তখন তাদের সন্তানদের লেখাপড়া করানো হবে।  বর্তমানে ৬০ থেকে ৭০টি শিশু এই উদ্যোগে সামিল হয়েছে। বিআরও –র আধিকারিকরা ‘গুঞ্জ’ অসরকারী সংগঠনের সাহায্যে শিশুগুলিকে জামাকাপড় এবং খাদ্য সামগ্রী বিতরণ করছে। আগামী দিনে পরিযায়ী শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার আরো সুযোগ করে দিতে বিআরও, বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।    

কৌশলগত দিক দিয়ে সীমান্তবর্তী অঞ্চলের সড়ক নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিআরও, দুর্গম পার্বত্য আঞ্চলে যে প্রকল্পগুলি বাস্তবায়িত করে, সেগুলির কাজ মূলত অস্থায়ী শ্রমিকরাই করে থাকেন। দীর্ঘ দিন ধরে ঝাড়খন্ড বা নেপাল সীমান্তের বাসিন্দারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে দুর্গম অঞ্চলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। নতুন এই উদ্যোগের ফলে তরুণ শ্রমিকদের মনে আস্থা তৈরি হবে, যে সংগঠনের জন্য তারা কাজ করছেন, সেই সংস্থা তাদের কল্যাণে ভাবনা চিন্তা করে। এই উদ্যোগের  ফলে ঐ সব শ্রমিকদের সন্তানরাও শিক্ষার সুযোগ পাচ্ছে।  

  

CG/CB/SFS


(রিলিজ আইডি: 1748049) ভিজিটরের কাউন্টার : 237
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil