তথ্যওসম্প্রচারমন্ত্রক
আন্তর্জাতিক স্তরে নিউজ অন এআইআর রেডিও-র লাইভ স্ট্রিমিং-এর ক্রমতালিকা
ইউরোপে আকাশবাণীর মারাঠি পরিষেবা জনপ্রিয় হয়েছে, তালিকায় ফিজি ব্রিটেনের ওপরে উঠে এসেছে
প্রকাশিত:
06 AUG 2021 2:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ আগস্ট, ২০২১
আকাশবাণীর নিউজ অন এআইআর অ্যাপের লাইভ স্ট্রিমিং-এর জনপ্রিয়তার ওপর সর্বশেষ সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভারত ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে এই অ্যাপের মাধ্যমে কত শ্রোতা অনুষ্ঠান শোনেন তা এই তালিকা থেকে জানা যায়। তালিকা অনুযায়ী, ফিজি ব্রিটেনকে সরিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।
আকাশবাণীর কোচি এফএম রেনবো এবং আকাশবাণীর তামিল অনুষ্ঠান প্রথম ১০টি চ্যানেলের মধ্যে স্থান করে নিয়েছে। এই তালিকা থেকে আকাশবাণীর পাঞ্জাবি অনুষ্ঠান এবং রেনবো কন্নড় কামানদিলু বেরিয়ে গেছে। আকাশবাণীর কোডাইকানাল কেন্দ্রের অনুষ্ঠান ষষ্ঠ স্থান থেকে নবম স্থানে নেমে এসেছে। আকাশবাণীর ২৪ ঘণ্টা সংবাদ চ্যানেলটি ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
বিবিধ ভারতী সবথেকে জনপ্রিয় চ্যানেলের সম্মান ধরে রেখেছে। আকাশবাণীর ২৪ ঘণ্টা সংবাদ চ্যানেল প্রতিবেশী নেপাল ও ভুটানে বেশ জনপ্রিয়। আকাশবাণীর মারাঠি চ্যানেল ‘অস্মিতা মুম্বাই’ ইউরোপের স্যুইডেন, জার্মানি, ব্রিটেন ও আয়ারল্যান্ডে বেশ জনপ্রিয়।
আকাশবাণীর ২৪০টি চ্যানেলের অনুষ্ঠান নিউজ অন এআইআর এবং প্রসার ভারতীর সরকারি অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করা হয়। এই অ্যাপগুলির শ্রোতা শুধু ভারতেই নয় সারা বিশ্ব জুড়ে রয়েছে। পৃথিবীর ৮৫টি দেশের ৮ হাজার শহরে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে বহু মানুষ আকাশবাণী শোনেন। এই ক্রমতালিকাটি ১৬ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
CG/CB/DM/
(রিলিজ আইডি: 1743405)
ভিজিটরের কাউন্টার : 183